Parliament Budget Session 2024: ‘ছোট থেকে গরিবি হটাও শুনেছি, এই প্রথম…’, মোদী সরকারের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর – Bengali News | Parliament budget session 2024: President Droupadi Murmu Address Parliament Budget Session, Praises Modi Government for Last 10 Years Work
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।Image Credit source: ANI
নয়া দিল্লি: আজ থেকে শুরু হল বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। চলতি বছরেই লোকসভা নির্বাচন থাকার কারণে এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। এ দিন অধিবেশনের শুরুতে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতির ভাষণ-
- আজ আমরা দেশের যে সাফল্য দেখছি, তা বিগত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফল। আমরা শৈশব থেকে ‘গরিবি হঠাও’ স্লোগান শুনেছি, কিন্তু এই প্রথম দরিদ্রতা দূর করার জন্য় ব্যাপক স্তরে কাজ করা হচ্ছে।
- গত বছর ঐতিহাসিক বছর ছিল। অনেক এমন অনুষ্ঠান হয়েছে, যাতে দেশবাসীরা গর্বিত হয়েছেন। ভারতে যেমন জি-২০ সম্মেলন যেমন অনুষ্ঠিত হয়েছে। তেমনই ঐতিহাসিক তিনটি বিলের সংশোধন হয়েছে। সংশোধিত ক্রিমিনাল আইন আনা হয়েছে।
- সাহেব যাদবের সম্মানে বীরবল দিবস ঘোষণা করা হয়েছে। ভগবান বীরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। দেশ বিভাজনের বিভীষিকাকে মনে করে ১৪ অগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে।
- শান্তিনিকেতন ও হৈবলা মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে।
- অমৃত উৎসব চলাকালীনই কর্তব্যপথে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপিত হয়েছে। দেশের সকল প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে মিউজিয়াম তৈরি হয়েছে।
- ২ লক্ষেরও বেশি প্রকল্পের শিলান্যাস হয়েছে। ৭০ হাজারেরও বেশি অমৃত সরেবর তৈরি করা হয়েছে। ২ লক্ষেরও বেশি অমৃত বাটিকা তৈরি হয়েছে। ২ কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে। ১৬ কোটিরও বেশি মানুষ তিরঙ্গা নিয়ে সেলফি আপলোড করেছেন।
- স্বাধীনতার ৭৫ তম বর্ষে ‘মেরি মাটি, মেরা দেশ’ প্রকল্পের অধীনে দেশের সমস্ত গ্রাম থেকে মাটি সংগ্রহ করে অমৃত কলস তৈরি করা হয়েছে।
- সংবিধান প্রণয়নেরও ৭৫ তম বর্ষ এটি। আমরা স্বাধীনতার ৭৫ তম বর্ষও পালন করেছি। এই সময়ে অনেক কাজ হয়েছে। ভুলে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য সম্মান দেওয়া হয়েছে। যুব প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে পরিচিত হয়েছে।
- আমার বিশ্বাস, এই নতুন সংসদ ভবনে নীতিকে স্বার্থক সম্মান দেওয়া হবে। এই নীতি আজাদির অমৃতকালে এই নীতি বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
- এই নতুন সংসদ ভবনে এটাই আমার প্রথম বক্তব্য। অমৃতকালে এই ভব্য ভবন তৈরি হয়েছে। এখানে এক ভারত, শ্রেষ্ঠ ভারতের বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির চেতনা রয়েছে এখানে। লোকতান্ত্রিক ও সংসদীয় পরম্পরাকে সম্মান জানানোর শপথও গৃহীত হয়েছে। একইসঙ্গে নতুন ভারত গড়ার সংকল্পও নেওয়া হয়েছে।