Samajwadi Party: মুলায়মের কেন্দ্রে প্রার্থী বউমা, লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ সপার - Bengali News | Samajwadi Party names 16 candidates for Lok Sabha Election 2024 - 24 Ghanta Bangla News
Home

Samajwadi Party: মুলায়মের কেন্দ্রে প্রার্থী বউমা, লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ সপার – Bengali News | Samajwadi Party names 16 candidates for Lok Sabha Election 2024

Spread the love

লখনউ: দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে, লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল সমাজবাদী পার্টি। মঙ্গলবার (৩০ জানুয়ারি), প্রথম দফায় ১৬জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল অখিলেশ যাদবের দল। মৈনপুরি, যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব, সেই আসন থেকে প্রার্থী হচ্ছেন অখিলেশের স্ত্রী, ডিম্পল যাদব। প্রসঙ্গত, মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর উপনির্বাচনেও মৈনপুরী থেকে সপা প্রার্থী হয়েছিলেন ডিম্পল এবং বিপুল ভোটে জয় পেয়েছিলেন।

এছাড়া, সম্বল থেকে শফিকুর রহমান বারক এবং লখনউ থেকে রবিদাস মেহরোত্রা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যান্য প্রার্থীরা হলেন, অক্ষয় যাদব (ফিরোজাবাদ), দেবেশ শাক্য (ইটা), ধর্মেন্দ্র যাদব (বদায়ুঁ), উৎকর্ষ ভার্মা (খিরি), আনন্দ ভাদৌরিয়া (ধৌরাহারা), অনু ট্যান্ডন (উন্নাও), নবকিশোর শাক্য (ফারুখাবাদ), রাজারাম পাল (আকবরপুর), শিবশঙ্কর সিং প্যাটেল (বান্দা), অবদেশ প্রসাদ (ফৈজাবাদ), লালজি ভার্মা (আম্বেদকর নগর), রামপ্রসাদ চৌধুরী (বস্তি), এবং কাজল নিষাদ (গোরখপুর)।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *