নেত্রকোনায় কালীমন্দিরে ঢুকে মূর্তি-দানবাক্সে লাথি! গ্রেফতার মুসলিম যুবক - 24 Ghanta Bangla News
Home

নেত্রকোনায় কালীমন্দিরে ঢুকে মূর্তি-দানবাক্সে লাথি! গ্রেফতার মুসলিম যুবক

Spread the love

নেত্রকোনা: বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর (Netrakona)বাজারে ঐতিহ্যবাহী কালীমাতার মন্দিরে দিনের আলোয় এক ভয়ংকর ঘটনা ঘটেছে। এক ইসলামপন্থী যুবক মন্দিরের ভিতরে ঢুকে কালীমাতার মূর্তি ও দানবাক্স…

netrakona-kali-temple-attack-arrested

নেত্রকোনা: বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর (Netrakona)বাজারে ঐতিহ্যবাহী কালীমাতার মন্দিরে দিনের আলোয় এক ভয়ংকর ঘটনা ঘটেছে। এক ইসলামপন্থী যুবক মন্দিরের ভিতরে ঢুকে কালীমাতার মূর্তি ও দানবাক্স ভাঙচুরের চেষ্টা করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে ওই যুবক হঠাৎ মন্দির চত্বরে ঢুকে পড়েন।

তিনি প্রথমে দানবাক্সে লাথি মারেন এবং তারপর কালীমাতার মূর্তির দিকে এগিয়ে যান। তাঁর উদ্দেশ্য ছিল মূর্তিটি ভাঙা। ঠিক সেই মুহূর্তে মন্দিরের কাছাকাছি থাকা কয়েকজন হিন্দু যুবক ও পূজারিরা চিৎকার করে ছুটে আসেন। তাদের দেখে যুবকটি পালানোর চেষ্টা করেন, কিন্তু স্থানীয়রা তাকে ঘিরে ধরে আটক করেন। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে। ঘটনার পর দুর্গাপুর বাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও দেখুনঃ দেশে সবই পরের দ্রব্য! তবুও নিজেদের সমস্যা ভুলে বাংলাদেশের সংসদে হট টপিক শুভেন্দু

অনেকে বলছেন, সমগ্র বাংলাদেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতা যেন ক্রমশ কমে আসছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর ও পূজারীদের ওপর আক্রমণের ঘটনা বেড়েছে। নেত্রকোনার এই ঘটনা সেই ধারাবাহিকতাকেই আরও একবার তুলে ধরেছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম এখনও প্রকাশ করা হয়নি। তার পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোনো সংগঠিত চক্রের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুর থানার ওসি বলেন, “আমরা পুরো ঘটনা তদন্ত করছি। ধর্মীয় স্থানে হামলার চেষ্টা একটি গুরুতর অপরাধ। দোষীকে আইনের আওতায় আনা হবে।” পুলিশ মন্দিরের নিরাপত্তা বাড়িয়েছে এবং এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *