Maoist Attack: মাওবাদীদের সঙ্গে প্রবল গুলির লড়াই, মৃত্যু তিন জওয়ানের, আহত একাধিক – Bengali News | Jawans killed in Maoist attack in Chhattisgarh, many injured
ছত্তিসগঢ়: ফের মাওবাদী হানায় মৃত্যু জওয়ানের। মঙ্গলবার ছত্তিসগঢ়ের জঙ্গলে ব্যাপক গুলির লড়াই চলে সিআরপিএফ জওয়ান ও মাওবাদীদের মধ্যে। একের পর এক জওয়ান গুলিবিদ্ধ হন। শেষ পর্যন্ত পাওয়া খবরে তিন জওয়ানের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন জওয়ান। এদিন বিজাপুর-সুকমা সীমান্তের কাছে এই গুলির লড়াই চলেছে বলে জানা গিয়েছে। আহতদের সুকমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রায়পুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা স্পষ্ট নয়।
সবিস্তারে আসছে…