Rahul Gandhi: আজ ইসলামপুরে রাহুল গান্ধী, নেতাকে একঝলক দেখতে ছোটাছুটি কংগ্রেস কর্মীদের – Bengali News | Rahul Gandhi Started Bharat Jodo Nyay Yatra In Bengal today in Islampur North Dijapur
উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও রয়েছেন সেখানে। জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে সোমবার তিনি রয়েছেন উত্তর দিনাজপুরে। ন্যায় যাত্রায় উত্তরবঙ্গের জেলায়-জেলায় ঘুরছেন রাহুল গান্ধী। আজ সকাল-সকাল ইসলামপুরে বাসে করে পৌঁছন তিনি।
সর্বশেষ তথ্য উপরে
- মুর্শিদাবাদে ন্যায় যাত্রা পৌঁছনোর কথা ১ ফেব্রুয়ারি। উপস্থিত থাকবেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় যাতে সেখানে থাকেন, তার জন্য সিপিআইএম নেতৃত্বের কাছে আবেদন করেছেন কংগ্রেস নেতৃত্ব।
- আগামী ৩১ জানুয়ারি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় আসার কথা মালদহে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষদের।
- এ দিকে রাহুলের ন্যায় যাত্রায় সিপিআইএম আগেই জানিয়েছিল, তৃণমূল যোগ না দিলে তারা যোগ দেবেন। এখনও পর্যন্ত তৃণমূলের যোগদানের সম্ভানানা চোখে না পড়ায় তারা যোগ দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিমুদ্দিন সূত্রের এমনটাই খবর।
- শুধু সাধারণ মানুষ নয়, রাহুলকে দেখার জন্য কংগ্রেস কর্মী সমর্থকরাও ছুটতে শুরু করেন। বারংবার থমকে যায় রাহুল গান্ধীর কনভয়। তবে চোপড়ায় কোনও বড় নেতা থাকবেন না। স্থানীয় নেতারা ন্যায় যাত্রায় অংশ নেবেন।
- এ দিকে রাহুলের বাস পৌঁছতেই প্রচুর কংগ্রেস কর্মী সমর্থকরা অপেক্ষা করছিলেন কংগ্রেস সাংসদের জন্য। প্রচুর মানুষ ছুটে আসেন নিজেদের মোবাইল নিয়ে এসে। যদি তাঁদের নেতাকে একঝলক দেখা যায়।
- উত্তর দিনাজপুর হল প্রিয়রঞ্জন দাসমুন্সির জেলা। একটা সময় এই জেলা থেকে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। সেই জেলা থেকেই এই মুহূর্তে এগোচ্ছে র্যালি। আর কিছুক্ষণ পরই রাহুল বিহারের উদ্দেশ্যে যাবেন।
- আজ সাত সকালেই ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস পৌঁছেছে ইসলামপুরে।