Ollie Pope: নিজামের শহরের নবাব ওলি পোপ! ডাবল সেঞ্চুরি আটকালেন বুমরা - Bengali News | England Middle order Batter Ollie Pope narrowly missed double century against India during 1st Test - 24 Ghanta Bangla News
Home

Ollie Pope: নিজামের শহরের নবাব ওলি পোপ! ডাবল সেঞ্চুরি আটকালেন বুমরা – Bengali News | England Middle order Batter Ollie Pope narrowly missed double century against India during 1st Test

Spread the love

Ollie Pope: নিজামের শহরের নবাব ওলি পোপ! ডাবল সেঞ্চুরি আটকালেন বুমরা

কলকাতা: নিজামের শহরের ওলি পোপের নবাবিয়ানা দেখল ক্রিকেট বিশ্ব। হায়দরাবাদ টেস্টের মোড় ঘুরিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা ওলি পোপ। দু’বার জীবনদান পেয়েছিলেন তিনি। তারপরও মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেন তিনি। তৃতীয় দিন পোপ যখন ১১০ রানে ছিলেন, সেই সময় তাঁর প্রথম ক্যাচ মিস করেন অক্ষর প্যাটেল। তিনি তৃতীয় দিন ১৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্বাভাবিকভাবেই তাঁর চতুর্থ দিন ফোকাস ছিল যত দ্রুত সম্ভব দলের জন্য রান তোলা এবং নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করা। অল্পের জন্য তাতে সফল হতে পারলেন না পোপ। চতুর্থ দিনের শুরুতে ওলি পোপকে ফেরাতে পারলে সুবিধে হত ভারতের। কিন্তু কোথায় কী! বরং তিনি যখন ১৮৬ রানে ছিলেন, সেই সময় ক্যাচ মিস করেন লোকেশ রাহুল। শেষ অবধি ১৯৬ রানে আউট হন পোপ। তাঁকে বোল্ড করেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ৪২০ রানে। জিততে হলে ভারতকে তুলতে হবে ২৩১ রান।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *