Tulsi Diya: প্রদীপ দিয়ে নয়, তুলসী মঞ্চে জ্বালান এই কাঠ দিয়ে! সব ইচ্ছে পূরণ হবে রাতারাতি - Bengali News | Know here what happens by lighting a lamp made of dry Tulsi wood. - 24 Ghanta Bangla News
Home

Tulsi Diya: প্রদীপ দিয়ে নয়, তুলসী মঞ্চে জ্বালান এই কাঠ দিয়ে! সব ইচ্ছে পূরণ হবে রাতারাতি – Bengali News | Know here what happens by lighting a lamp made of dry Tulsi wood.

Spread the love

তুলসী গাছ এমন একটি গাছ, যা আয়ুর্বেদিক ও ধর্মীয়ক্ষেত্রে, উভয় কাজেই সেরার সেরা। হিন্দুধর্ম মতে, তুলসী গাছকে পবিত্র ও লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। কথিত আছে, তুলসী গাছে যদি রোজ নিয়ম মেনে জল নিবেদন করা  হয় ও প্রদীপ জ্বালানো হয়, তাহলে সংসারে কখনও অর্থ ও সুখ-শান্তির অভাব থাকে না। সর্বদা সমৃদ্ধি ও সাফল্য লক্ষ করা যায়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, তুলসী গাছে জল দিয়ে দিন শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, সকাল-সন্ধ্যে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোরও নিয়ম রয়েছে। কথিত আছে, এই নিয়ম মেনে চললে, দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, আবার ঘরে শান্তি ও সুখও বজায়  থাকে। অধিকাংশ, তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের নীচে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকেন। কিন্তু শুধু প্রদীপ জ্বালিয়ে নয়, সাফল্য ও উন্নতির শিখরে থাকতে চান, তাহলে তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করতে পারেন। এই প্রতিকার মেনে চললে, কী কী উপকার পাবেন, কীভাবে জ্বালাবেন, কী কী নিয়ম মেনে চলা উচিত , তা জেনে নিন এখানে…

তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালানোর নিয়ম

– শুকনো তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এটি জীবনে ইতিবাচকতা নিয়ে আসে।

এই খবরটিও পড়ুন

– শুকনো তুলসী কাঠের তৈরি প্রদীপ ঘর থেকে কুনজর দূরে থাকে। এর জেরে দেবী লক্ষ্মী আপনাকে ও নিজের পরিবারকে রক্ষা করেন। এ কারণে অর্থের কোনও অভাব নেই।

– বাড়িতে এই প্রদীপ জ্বালালে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর সামনে তুলসী কাঠের প্রদীপ জ্বালান। এতে পরিবারের স্বাস্থ্য থাকে ভালই।

– এই প্রদীপ জ্বালালে দাম্পত্য জীবনকে মজবুত করে। তুলসী গাছের কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে সম্পর্ক আরও মজবুত হবে। এতে গ্রহ ও বাস্তু দোষ দূর হয়।

কীভাবে প্রদীপ জ্বালাবেন:

তুলসীর ৭টি শুকনো কাঠি সংগ্রহ করে, তারপরে তেলে ভেজানো একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর সামনে রেখে দিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *