Gold Price Today: সামনেই বিয়েবাড়ি? চিন্তা কী, আবার কমল সোনার দাম, আজ কত দর জেনে নিন… – Bengali News | Gold Price Today: Gold Price lowered by 500 rs today, Silver Rate remain Unchanged, Check out Gold Silver Rate on 25th January, 2024
কলকাতা: বিয়ের মরশুমে খুশির খবর। আবারও সস্তা হল সোনা (Gold Price)। আজ, বৃহস্পতিবার একধাক্কায় বেশ অনেকটা সস্তা হল সোনা। বিয়েবাড়ি বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই রয়েছে দারুণ সুযোগ। অন্যকে উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও কিনতে পারেন সোনা। অন্যদিকে, দাম পরিবর্তন হয়নি রুপোর (Silver Price)। আজকের সোনা-রুপোর দর জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৭৫০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে ৫০ টাকা কমেছে সোনার দাম।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ৫০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার টাকা। গতকালের তুলনায় ৫০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩০ হাজার টাকা। একদিনে ৫০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ২৫০ টাকা। গতকালের তুলনায় ৪০ টাকা দাম কমেছে।
১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। একদিনে ৪০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার দাম কমলেও পরিবর্তন হয়নি রুপোর দামে। ১ কেজি রুপোর দাম ৭৫ হাজার ৩০০ টাকা।