Video: বরফে আগুনের গোলা! ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান - Bengali News | Russian Military Plane Carrying 65 Ukrainian Prisoners Of War Crashes - 24 Ghanta Bangla News
Home

Video: বরফে আগুনের গোলা! ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান – Bengali News | Russian Military Plane Carrying 65 Ukrainian Prisoners Of War Crashes

Spread the love

বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দিগন্তে দেখা যায় আগুনের গোলাImage Credit source: Twitter

মস্কো: বুধবার (২৪ জানুয়ারি), বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ল রাশিয়ার এক সামরিক বিমান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দূর্ঘটনা। কারণ, বিমানটিতে ইউক্রেনীয় যুদ্ধবন্দিরা ছিল। রুশ সরকার জানিয়েছে, মোট ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের নিয়ে যাচ্ছিল বিমানটি। বিমানটি ছিল ইলিউশিন-৭৬ (IL-76) সামরিক পরিবহন বিমান। তরা আরও জানিয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিম বেলগোরোদ এলাকায় বিমানচি ভেঙে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আরআইএ-নোভোস্তি বলেছে, “৬৫ জন বন্দী ইউক্রেনীয় সেনা সদস্যকে বন্দি বিনিময়ের জন্য বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল। বিমানটিতে আরও ছয় জন ক্রু সদস্য এবং তিনজন প্রহরী ছিলেন।”

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিমান দুর্ঘটনায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলগোরোদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে দুর্ঘটনা সম্পর্কে তিনি আর কোনও বিবরণ দেননি। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বেলগোরোদের ইয়াবলোনোভো গ্রামের কাছে ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, ওই এলাকা পুরো বরফের চাদরে ঢাকা। আকাশে দেখা যায়, একটি বিমান ক্রমশ নীচে নেমে আসছে। তারপর, প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে দিগন্তে দেখা যায় একটি আগুনের গোলা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *