Suryakumar Yadav: পরপর দু’বার… সূর্যকুমারই আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার – Bengali News | Suryakumar Yadav named ICC T20I Player of the Year for 2023
পরপর দু’বার… সূর্যই আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারImage Credit source: Suryakumar Yadav X
কলকাতা: টি-২০ ক্রিকেটে এক আলাদাই ইউনিভার্স তৈরি করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা স্কাই পেয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রির তকমাও। এ বার সূর্যর তেজে ঝলসে গেলেন সিকান্দর রাজা, আলপেশ রমজানি ও মার্ক চ্যাপম্যান। কিন্তু কী ভাবে এমনটা সম্ভব হল? আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। তাতে জিতেছেন টিম ইন্ডিয়ার সুপারস্টার সূর্যকুমার। তাঁর সঙ্গে ২০২৩ সালের আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন সিকান্দর রাজা, আলপেশ রমজানি ও মার্ক চ্যাপম্যান।