Ayodhya Ram Temple: মার্চ মাস পর্যন্ত রাম মন্দির যাবেন না, মন্ত্রিসভার বৈঠকে আবেদন প্রধানমন্ত্রীর – Bengali News | PM Narendra Modi appeal to ministers in cabinet meeting to go Ayodhya Ram Temple after march
রাম মন্দির উদ্বোধনের আগে তামিলনাড়ুর বিশেষ কয়েকটি মন্দির দর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।Image Credit source: PTI
নয়া দিল্লি: রাম মন্দির উদ্বোধন হওয়ার মাত্র দু-দিন পেরিয়েছে। এর মধ্যেই রাম মন্দির না যাওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের রাম মন্দির না যাওয়ার পরামর্শ দিলেন তিনি। মূলত, অতিরিক্ত ভিড়ের সময় জনসাধারণের যাতে সমস্যা না হয়, সেজন্যই মন্ত্রিসভার সদস্যদের কাছে এই আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রাম মন্দিরে ভিআইপিদের নিরাপত্তা প্রোটোকলের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভিআইপিরা রাম মন্দির প্রদর্শনে গেলে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। তার ফলে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে। তাই আপাতত মার্চ মাস পর্যন্ত তিনি অযোধ্যা সফর না করার আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। মার্চ মাসে মন্ত্রীদের অযোধ্যা সফর করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।