Ratan Tata on Ayodhya: রাম মন্দির উদ্বোধনের দিনই টাটা গোষ্ঠীর বড় ঘোষণা, বদলে যাবে অযোধ্যার রূপ – Bengali News | Tata Group big announcement to built hortels in Ayodhya
অযোধ্যার জন্য বড় ঘোষণা টাটা গোষ্ঠীর।Image Credit source: TV9 Bharatvarsh
অযোধ্যা: দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হল। এই রাম মন্দির নির্মাণে টাটা গ্রুপের বড় ভূমিকা রয়েছে। এবার সমগ্র অযোধ্যার ছবি বদলানোর দায়িত্ব নিয়েছে টাটা গ্রুপ। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিনই অযোধ্যার পট বদলের রূপরেখা দিয়ে বড় ঘোষণা করেছে টাটা গ্রুপের সংস্থা, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। অযোধ্যা শহরে আরও একটি হোটেল খোলার চুক্তি ঘোষণা করেছে টাটার এই সংস্থা। এই নিয়ে তৃতীয় হোটেল খুলতে চলেছে টাটা গোষ্ঠী। কী ধরনের হোটেল খোলা হবে, তাও জানিয়েছে সংস্থাটি।
এই খবরটিও পড়ুন
হোটেলে ১৫০টি কক্ষ থাকবে
টাটা গ্রুপের সংস্থা, ইন্ডিয়ান হোটেলস বিবৃতি দিয়ে জানিয়েছে, অযোধ্যায় এবার ১.৩ একর জমি জুড়ে এই হোটেলটি হবে। এই হোটেলে মোট ১৫০টি ঘর থাকবে। এই হোটেলটিকে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) সিলেকশন হোটেল হিসেবে ব্র্যান্ড করা হবে। আইএইচসিএলের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পুনিত চাটওয়াল বলেছেন যে, রাম মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে অযোধ্যা একটি বিশ্বমানের তীর্থস্থান হিসাবে উঠে এসেছে। শহরটি এখন সারা বিশ্বের পর্যটকদের আগমনকে আকর্ষণ করতে প্রস্তুত।
৪০০টি কক্ষ বিশিষ্ট তিনটি হোটেল থাকবে
পুনিত চাটওয়াল আরও বলেন যে, আমরা এখন অযোধ্যায় আনুমানিক ৪০০ ঘরের তিনটি ভিন্ন ব্র্যান্ডের হোটেল করছি। কেএম বিজনেসের সঙ্গে সহযোগিতায় এই হোটেলটি হচ্ছে। এর সঙ্গে আইএইচসিএলের অযোধ্যায় সিলেকশন, বিভান্তা এবং আদা ব্র্যান্ডের অধীনে তিনটি হোটেল থাকবে।
৮০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ
অযোধ্যাকে সম্পূর্ণরূপে বদলের প্রস্তুতি চলছে। শুধু টাটা গ্রুপ নয়, দেশের অন্যান্য গ্রুপ এবং হোটেল কোম্পানিগুলিও এখানে বিনিয়োগ করছে। এমনকি রিয়েলটি সেক্টরেও প্রচুর বিনিয়োগ হচ্ছে। এই শহরে ২৫ হাজার কোটি টাকার গ্রিনফিল্ড সিটি তৈরি হতে চলেছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত। রেলস্টেশনেরও সংস্কার করা হয়েছে। সবমিলিয়ে ৮০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হতে চলেছে। যার ফলে রাজ্যের বার্ষিক আয় ২৫ হাজার কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দেশে পর্যটকের সংখ্যা ৫ কোটি বাড়বে বলে আশা করা হচ্ছে।