Virat Kohli: বিরাট রহস্য ফাঁস! কোহলির ভিডিয়ো দেখে মাঠে নামেন দিল্লির তারকা - Bengali News | I Found Virat Kohli aggression videos on her YouTube history, Jemimah Rodrigues reveals Radha Yadav's secret watch video - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: বিরাট রহস্য ফাঁস! কোহলির ভিডিয়ো দেখে মাঠে নামেন দিল্লির তারকা – Bengali News | I Found Virat Kohli aggression videos on her YouTube history, Jemimah Rodrigues reveals Radha Yadav’s secret watch video

Spread the love

বিরাট রহস্য ফাঁস! কোহলির ভিডিয়ো দেখে মাঠে নামেন দিল্লির তারকা

কলকাতা: মাথা ঠাণ্ডা রেখে মাঠে নামার জন্য একাধিক ক্রিকেটার ম্যাচের আগে তাঁদের প্রিয় গান শোনেন। টিম বাস থেকে যখন দেশ-বিদেশের ক্রিকেটাররা মাঠে ঢোকার জন্য নামেন তাঁদের হাতে প্রায়শই দেখা যায় আই পড, মোবাইল। থাকে হেডফোনও। প্রিয় গানের প্লে লিস্টটা না শুনলে কেমন একটা খালি খালি লাগে তাঁদের। শুধু ক্রিকেটাররাই নয়, অন্যান্য একাধিক খেলাতেও ক্রীড়াবিদরা ম্যাচ শুরু হওয়ার আগে তাঁদের প্রিয় গানের প্লে লিস্ট শোনেন। এ বার জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এক তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) ভিডিয়ো দেখে মাঠে নামেন। হঠাৎ করেই বিরাট রহস্য ফাঁস।

দিল্লি ক্যাপিটালসের কোন ক্রিকেটার বিরাট কোহলির ভিডিয়ো দেখে ২২ গজে প্রবেশ করেন?

অনেকেই ভাবতে পারেন, দিল্লি ক্যাপিটালস টিম বলতে কথা হচ্ছে আইপিএলে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলকে নিয়ে। তা কিন্তু নয়। উইমেন্স প্রিমিয়ার লিগে যে দিল্লি ক্যাপিটালস টিম কথা হচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। এ বারের ডব্লিউপিএলে দিল্লি টিমের তারকা ক্রিকেটার রাধা যাদব বরাবর বিরাট কোহলির ভিডিয়ো দেখে মাঠে নামেন। সদ্য এই রহস্য ফাঁস করেছেন রাধার সতীর্থ জেমাইমা রডরিগজ।

বিষয়টা আর একটু পরিষ্কার করা যাক। রবিবার রাতে বেথ মুনির গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ ছিল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসের। ওই ম্যাচে ২৫ রানে জিতেছে দিল্লি। ম্যাচের শেষে জেমাইমা রডরিগজ সাক্ষাৎকার নেন গুজরাটের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়া রাধা যাদবের। সেখানেই এই বিরাটের ভিডিয়ো দেখে রাধার মাঠে নামার ঘটনা প্রকাশ্য আসে।

সতীর্থ রাধাকে হাসতে হাসতে জেমাইমা বলেন, ‘আমি রাধা যাদবের ইউটিউব হিস্ট্রি দেখছিলাম। সেখানে আমি দেখেছি বিরাট কোহলি অ্যাগ্রেসন ভিডিয়ো। ও রোজ ম্যাচের আগে বিরাট কোহলির অ্যাগ্রেসন ভিডিয়ো দেখে মাঠে নামে।’ এরপর রাধা বলেন, ‘বিরাট কোহলি আমার আদর্শ। তাই আমি ওকে ম্যাচের আগে সব সময় দেখি। ও যে প্যাশন নিয়ে খেলে, সেটা সব সময় অনুপ্রেরণা দেয়। নিজেকে মোটিভেট করার জন্য বিরাট ভাইয়ের ভিডিয়ো দেখি।’

এক ঝলকে দেখে নিন রাধা ও জেমাইমার মজার কথোপকথনের সেই ভিডিয়ো—

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *