ED: আবারও তলব মলয়কে, এবার না এলে কড়া পথে হাঁটতে পারে ED - Bengali News | ed summoned malay adhya brother of sankar adhya on ration scam case - 24 Ghanta Bangla News
Home

ED: আবারও তলব মলয়কে, এবার না এলে কড়া পথে হাঁটতে পারে ED – Bengali News | ed summoned malay adhya brother of sankar adhya on ration scam case

Spread the love

কলকাতা: আবারও তলব মলয় আঢ্যকে। বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ভাই মলয়। এর আগে তাঁকে তিনবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সাড়া মেলেনি। ফের আজ মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। শঙ্কর আঢ্যর আইসক্রিম ব্যবসা ‘অঞ্জলি আইসক্রিম’ সংস্থাতে ডিরেক্টর মলয় আঢ্য। আরও এক সংস্থার ডিরেক্টর মলয়। দুই সংস্থার দফতরে তল্লাশি চালায় ইডি। মলয়ের সঙ্গে কথা বলতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ৬ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্য গ্রেফতার হয়েছেন। শঙ্কর জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ বলে ইডি সূত্রে খবর। এবার তদন্তকারীদের নজরে শঙ্করের ভাই। চতুর্থবারের হাজিরা এড়ালে কড়া আইনি পদক্ষেপ করতে পারে ইডি।

শঙ্করের পরিবারের একাধিক সদস্যই ইডির স্ক্যানারে। এর আগে শঙ্কর আঢ্যর মেয়েকে ডেকেছিল ইডি। মেয়ে ঋতুপর্ণা আঢ্য প্রায় ৬ ঘণ্টা ইডির সওয়ালের মুখে পড়েন। তাঁর থেকে ইডি কী কী জানতে চেয়েছিল তা নিয়ে প্রশ্ন করা হলে ঋতুপর্ণা বলেছিলেন, আপাতত কিছুই বলতে পারবেন না।

এই খবরটিও পড়ুন

তবে ইডি সূত্রে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শঙ্কর আঢ্যর সম্পত্তি আছে দুবাইয়ে। হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন বলেও জানতে পেরেছে ইডি। শঙ্কর আঢ্য ও তাঁর আত্মীয়দের নামে বিদেশি মুদ্রা বিনিময়ের অফিসও রয়েছে। সেসব জায়গায় ইতিমধ্যে তল্লাশি চলেছে। এরইমধ্যে এবার মলয়কে তলব ইডির।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *