Uluberia BJP worker protest: মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, BJP-র মিছিলে উত্তাল উলুবেড়িয়া, জলকামান নিয়ে তৈরি পুলিশও - Bengali News | Lady Doctor gets physical harassment threat Uluberia heated up by BJP's agitation - 24 Ghanta Bangla News
Home

Uluberia BJP worker protest: মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, BJP-র মিছিলে উত্তাল উলুবেড়িয়া, জলকামান নিয়ে তৈরি পুলিশও – Bengali News | Lady Doctor gets physical harassment threat Uluberia heated up by BJP’s agitation

Spread the love

ব্যারিকেড ভাঙার চেষ্টাImage Credit: Tv9 Bangla

হাওড়া: উলুবেড়িয়ায় মেডিক্যালে মহিলা চিকিৎসককে খুন-ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে উত্তপ্ত উলুবেড়িয়া। বিজেপির এসপি অফিস কর্মসূচি অভিযান। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন হোমগার্ড সহ তাঁর ভাগ্নে। মোট গ্রেফতারির সংখ্যা তিন।

এ দিন, হাওড়ার রানিহাটিতে বিজেপি এসপি অফিস অভিযান করে। তবে পুলিশ জায়গায়-জায়গায় ব্য়ারিকেড করে দেয়। কিন্তু বিজেপি কর্মীরা পুলিশের সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেষ্টা করেন। কেউ কেউ আবার ব্যারিকেডের উপরে উঠে যান। চলছে লাগাতার স্লোগান-মাইকিং।

এ দিকে তৈরি রয়েছে পুলিশও। তাদের তরফে রয়েছে র‌্যাফ, জলকামান। বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে যে, এই অভিযানকে তাঁরা সম্মতি দিচ্ছে না। একটা বক্তব্য, এই অভিযানের জন্য বিজেপির তরফে কোনও অনুমতি নেওয়া হয়নি। এরপর কয়েকজন বিজেপি কর্মী ব্যারিকেডের উপরে উঠে বিজেপির পতাকা নাড়াতে শুরু করলে ‌র‌্যাফ তাদের আটকায়। পরবর্তীতে র‌্যাফের সঙ্গেও চলে ধস্তাধস্তি। রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়। মাটিতে বসেই এক বিজেপি কর্মী বলেন, এই ঘটনায় আমাদের দু’একজন চোট পেয়েছেন। আমার বুকে লেগেছে। ব্যারিকেড ভাঙতে গিয়ে লেগেছে। আমাদের বিরোধী দলনেতা এক্ষুনি উপস্থিত হবে। আমাদের চিকিৎসক বোনকে যেভাবে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তাঁর যেভাবে শ্লীলতাহানি করা হয়েছে। আমাদের এর প্রতিবাদ চলবে।”

উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার সরকারি হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে। অভিযোগ ওঠে মারধর ও শ্লীলতাহানীরও। তারপর থেকেই উলুবেড়িয়া জুড়ে পড়ে যায় শোরগোল। জানা গিয়েছে, সোমবার সন্ধ্য়ায় শেখ বাবুলাল নামে ট্র্যাফিক গার্ডের এক অস্থায়ী পুলিশ কর্মী তাঁর গর্ভবতী ভাইঝিকে নিয়ে পৌঁছে যান উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় সেখানে ভর্তি করা হয় তাঁকে। বাবুলালের অভিযোগ, ভাইঝিকে সময় মতো প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও, চিকিৎসকরা একবারের জন্য তাঁকে দেখতে আসেনি। এরপরেই সেই সময় কর্তব্যরত লিজা কোলে নামে এক মহিলা চিকিৎসকের কাছে দ্বারস্থ হন বাবুলাল ও তাঁর কয়েকজন সঙ্গী। শুরু হয় বচসা। তখনই এমন ঘটনা বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *