শীতে সুস্থ থাকতে রোজ পাতে রাখুন এই তেঁতো সবজি
তেঁতো খাওয়া শরীরের জন্য ভীষণই উপকারী। বিশেষ করে ডায়াবেটিকদের জন্য। চাই অনেকেই ভাতের পাতে তেঁতো খেয়ে থাকেন। কেউ-কেউ আবার তেঁতো রসও খান। তেঁতো সবজি হিসেবে করলার জুড়ি মেলা ভার। পুষ্টিগুণে ভরপুর এই করলা শরীরের জন্য ভীষণ উপকারী। জানুন রোজ করলা খেলে কী উপকার মিলবে। (ছবি:Pinterest)
করলায় প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিঙ্ক, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন খান তা এটিও তাদের কাছে ওষুধের চেয়ে কম কিছু নয়।(ছবি:Pinterest)
হার্ট ভালো রাখতে সাহায্য করে করলা। এতে পটাশিয়াম রয়েছে। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই রোজ করলা খেতে পারেন। (ছবি:Pinterest)
হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এই তেঁতো সবজি। অন্ত্রের খেয়ার রাখে করলা। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে। (ছবি:Pinterest)
করলাতে রয়েছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে এমনিতেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ করলা খান। (ছবি:Pinterest)
এ ছাড়া চোখ ভালো রাখতে সাহায্য করে করলা। নিয়মিত করলা খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়। বাড়িতে বাচ্চা থাকলে তাকে রোজ করলার রস বা করলা সেদ্ধ খাওয়ান। (ছবি:Pinterest)
ডায়াবেটিকদের জন্য আশীর্বাদ করলা। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই তেঁতো সবজি। তাই ডায়াবেটিকদের রোজ করলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)
করলা মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে হজমে সাহায্য হয়। আর কোনও কথা না ভেবে সারাবছর পাতে রাখুন করলা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। (ছবি:Pinterest)







