Weather Latest Update: এগোচ্ছে নিম্নচাপ, রাত থেকেই তোলপাড় শুরু, কোন-কোন জেলায় সতর্কতা? | Heavy Rainfall various district of West bengal for Dipression
কলকাতা: ধীরে-ধীরে এগোচ্ছে নিম্নচাপ। রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যত সময় গড়াচ্ছে তত দ্রুত বাংলায় ঢুকছে। শেষ পাওয়া খবরের আপডেট অনুযায়ী, সোমবারের মধ্যেই পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি। এর জেরে হলদিয়া অঞ্চল থেকে এর প্রভাবে আজ ও আগামিকাল (মঙ্গলবার) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে, ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। তবে, দু’দিন পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে অনেকটাই।
অপরদিকে, উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত অনেকটা কম রয়েছে। সেখানে প্রাক বর্ষা বৃষ্টি আগেই শুরু হয়ে গিয়েছিল। তারপর বর্ষা প্রবেশ করতে অতিভারী বৃষ্টি হয়েছিল সেখানে। মাঝে ছিল সাময়িক বিরতি। আগামিকাল থেকে আবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে।
অন্যদিকে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের ও সম্ভাবনা থাকছে। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই চলবে দুর্যোগ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারদুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝে অর্থাৎ কাঁথির কাছ দিয়ে স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ যত স্থলভাগে ঢুকবে, ততই দুর্যোগ বাড়বে।