Hand Transplant: বিশ্বে দ্বিতীয় ও দেশে প্রথম সফল হাত প্রতিস্থাপন হল ফরিদাবাদ হাসপাতালে - Bengali News | India's first ever successful hand transplant surgerry conduct in faridabad hospital - 24 Ghanta Bangla News
Home

Hand Transplant: বিশ্বে দ্বিতীয় ও দেশে প্রথম সফল হাত প্রতিস্থাপন হল ফরিদাবাদ হাসপাতালে – Bengali News | India’s first ever successful hand transplant surgerry conduct in faridabad hospital

Spread the love

দেশের প্রথম সফর হাত প্রতিস্থাপন হল গৌতম তায়ালের।Image Credit source: ANI

ফরিদাবাদ: কিডনি, লিভার প্রতিস্থাপনের কথা শোনা যায়। এবার হাত প্রতিস্থাপন হল। হরিয়ানার ফরিদাবাদ হাসপাতালে ৬৪ বছর বয়সি এক ব্যক্তি ও ১৯ বছরের এক যুবকের হাত প্রতিস্থাপন করা হয়েছে ওই ব্যক্তির দেহে। হাত প্রতিস্থাপনের ঘটনা দেশের মধ্যে এটাই প্রথম। আর বিশ্বের মধ্যে দ্বিতীয় ঘটনা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা ৬৪ বছর বয়সি গৌতম তায়ালের প্রথম হাত প্রতিস্থাপন হয় ফরিদাবাদের অমৃতা হাসপাতালে। গৌতম তায়ালের ১০ বছর আগে কিডনি প্রতিস্থাপন হয়েছিল। তারপর বছর দুয়েক আগে কারখানায় কাজ করতে গিয়ে তিনি বাঁ হাতটি হারান। এরপর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ফরিদাবাদের অমৃতা হাসপাতালে তাঁর হাত প্রতিস্থাপন করা হয়। মহারাষ্ট্রের থানেতে ব্রেন ডেথ হওয়া ৪০ বছর বয়সি এক ব্যক্তির হাত প্রতিস্থাপন করা হয়েছে গৌতম তায়ালের দেহে।

গৌতম তায়ালের পর ওই হাসপাতালে হাত প্রতিস্থাপন করা হয় ১৯ বছরের যুবক দেবাংশ গুপ্তা। দিল্লির বাসিন্দা দেবাংশ তিন বছর আগে ট্রেন দুর্ঘটনায় দুটি হাত এবং ডান পা হারিয়েছিলেন। সুরাটের ব্রেন ডেথ হওয়া ৩৩ বছর বয়সি এক ব্যক্তির হাত প্রতিস্থাপন করা হয় দেবাংশের দেহে। ফরিদাবাদের অমৃতা হাসপাতালেই তাঁর দুটি হাত প্রতিস্থাপন করা হয়। প্রায় ১৭ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারের পর গৌতম তায়াল ও দেবাংশের হাত প্রতিস্থাপন করা হয়।

এই খবরটিও পড়ুন

ফরিদাবাদের অমৃতা হাসপাতালে হাত প্রতিস্থাপনের ঘটনা কেবল এই হাসপাতাল বা উত্তর ভারত নয়, গোটা দেশের মধ্যে প্রথম ঘটনা। আর বিশ্বের নিরিখে দ্বিতীয় ঘটনা। দুজনেরই সফল অস্ত্রোপচার হয়েছে। যদিও গত মাসে অস্ত্রোপচার হলেও এখনও দুজনে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন ডা. অনিল মুরারকা। তবে দুজনেই হাত নাড়াচাড়া করতে পারছেন এবং শীঘ্রই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *