Narendra Modi: রাম মন্দির উদ্বোধনের আগে কাজী নজরুলের গান পোস্ট করলেন মোদী – Bengali News | PM Narendra Modi posts a song of Kaji Nazrul Islam before Ram Mandir opening
নজরুলের গানে রাম ভক্তি বোঝালেন মোদীImage Credit source: GFX- TV9 Bangla
নয়া দিল্লি: রাম মন্দির উদ্বোধনের অপেক্ষা আর মাত্র দু দিনের। অযোধ্যায় মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রহর গুনছেন লক্ষ লক্ষ ভারতীয়। এরই মধ্যে বাঙালির রাম-ভক্তি বোঝাতে বাংলা গান নিজের এক্স তথা টুইটার অ্যাকাউন্টে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে তাঁর করা ওই পোস্টে শোনা যাচ্ছে, কাজী নজরুল ইসলামের গান।
The people of West Bengal have immense reverence towards Prabhu Shri Ram.
Here is the iconic Nazrul Geeti Mono Jopo Naam. #ShriRamBhajan https://t.co/eW14VohNbH
— Narendra Modi (@narendramodi) January 20, 2024