TMC MLA Tapas Roy: দুর্নীতির ত্রিসীমানায় নাম ছিল না তাপস রায়ের, সেই বিধায়কের মোট সম্পত্তি কত জানেন? - Bengali News | TMC MLA Tapas Roy assets total income get from his affidavit which given by him to election commission of india - 24 Ghanta Bangla News
Home

TMC MLA Tapas Roy: দুর্নীতির ত্রিসীমানায় নাম ছিল না তাপস রায়ের, সেই বিধায়কের মোট সম্পত্তি কত জানেন? – Bengali News | TMC MLA Tapas Roy assets total income get from his affidavit which given by him to election commission of india

Spread the love


বরানগরের বিধায়ক তাপস রায়।
Image Credit source: TV9 Bangla

কলকাতা: বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সাতসকালে ইডি হানা দেয় তাপস রায়ের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে। তাপস উত্তর ২৪ পরগনার বরানগরের তৃণমূল বিধায়ক। শাসকদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ তিনি। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাপস রায়ের রাজনীতির ইনিংস দীর্ঘ সময়ের।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে তাপস রায় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে জানিয়েছিলেন তাঁর হাতে সেই সময় নগদ ১৫ হাজার ৫০০ টাকা ছিল। স্ত্রীর হাতে ছিল নগদ ২২ হাজার ৫০০ টাকা। বরানগরের বিধায়ক হলফনামায় জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থবর্ষে ৩,৫৬,২৮০ টাকা আয়কর দিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষে আয়কর দিয়েছেন ৪,৯১,৮৬০ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী শুভ্রা রায়ের ২০১৫-১৬ অর্থবর্ষে আয় ছিল ৯,৯৭,৭৩০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১১,৪৩,০৬০ টাকা।

তাপস রায়ের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস ছিল ৬,৯৩,৯৩৬ টাকা। ফিক্সড ডিপোজিটের অঙ্কটা ছিল সেই সময় ২৩,২০,৫৫৯ টাকা। পিপিএফের অঙ্ক ছিল ১৪,৫৪,৪৮৬.০০ টাকা। তাপস রায় হলফনামায় জানিয়েছিলেন, তাঁর নামে ৬০ গ্রাম সোনা আছে। সে সময় যার বাজার মূল্য ছিল ২,৮২,০০০.০০।

এই খবরটিও পড়ুন

কলকাতার বৌবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে বাড়িতে বৃহস্পতিবার ইডি হানা দিয়েছে, সেই বাড়ি তাপস রায়ের স্ত্রী শুভ্রা রায়ের নামে। ২০২১ সালের হলফনামায় তেমনই উল্লেখ রয়েছে। সেই সময় তাপস রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৬,৭৯১,৪৮১.০০।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *