Lakshadweep's Cuisine: না যেতে পারলেও আপাতত ক্ষতি নেই, বাড়িতেই স্বাদ নিন লাক্ষাদ্বীপের - Bengali News | Secret Recipe of Lakshadweep's special Cuisine you can make it at home - 24 Ghanta Bangla News
Home

Lakshadweep’s Cuisine: না যেতে পারলেও আপাতত ক্ষতি নেই, বাড়িতেই স্বাদ নিন লাক্ষাদ্বীপের – Bengali News | Secret Recipe of Lakshadweep’s special Cuisine you can make it at home

Spread the love

লাক্ষাদ্বীপের স্পেশ্যাল এই খাবার বানিয়ে নিন বাড়িতেই

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন মলদ্বীপ বয়কটের ডাক দিচ্ছেন দেশবাসীরা। কারণ একটাই। প্রধানমন্ত্রী মোদীকে অপমান! মলদ্বীপের বুকিং বাতিল করে দিচ্ছেন ভারতীয় পর্যটকরা। ট্রাভেল সংস্থাগুলিও বাতিল করে দিচ্ছে বিমান ও ট্যুর বুকিং। আর এতেই মাথায় হাত পড়েছে মলদ্বীপের। পর্যটন নির্ভর অর্থনীতি মলদ্বীপের। এর ৪০ শতাংশই আছে  পর্যটন থেকে। লাক্ষাদ্বীপ বিতর্ক শুরু হওয়ার পর থেকেই মনদ্বাপে হু হু করে কমেছে পর্যটকের সংখ্যা। ১৪ হাজারেরও বেশি বুকিং বাতিল হয়েছে। যেহেতু ভারতীয় পর্যটকরা মলদ্বীপে যাচ্ছেন না, তাতে প্রতিদিন ৮.৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে দ্বীপ রাষ্ট্রের। ফলে পর্যটক টানতে আকর্ষণীয় কিছু অফার এনেছে মালদ্বীপ। তবে লাক্ষাদ্বীপে মোট ৩৬টি দ্বীপ রয়েছে। আর মালদ্বীপে, ব্যক্তিগত সৈকত এবং রিসর্ট-সহ মোট ৩০০টি দ্বীপ রয়েছে।

লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপটি তার অপূর্ব সৈকতের জন্য বিখ্যাত। এছাড়া এই দ্বীপে প্রচুর উপহ্রদ রয়েছে। দ্বীপপুঞ্জের রাজধানী শহর হল কাভারত্তি।  সমস্ত দিক থেকেই প্রাকৃতিক বিস্ময়ে পরিপূর্ণ এই শহরটি। শহরটি  ঘিরে রয়েছে প্রচুর লেগুন। এখানে স্কুবা ডাইভিং এবং অ্যাকোয়ারিয়াম ট্যুরের মতো সুবিধা রয়েছে। লাক্ষাদ্বীপে যাওয়ার আদর্শ সময় অক্টোবর-মে মাস। লাক্ষাদ্বীপ ঘুরতে সময় লাগে ৫-৭ দিন। দুজনের জন্য খরচ পড়বে আড়াই থেকে তিন লক্ষ টাকা।

তবে লাক্ষাদ্বীপ যেতে না পারলেও আপাতত ক্ষতি নেই। বাড়িতেই বানিয়ে খান এই দ্বীপপুঞ্জের জনপ্রিয় দুই খাবার। বানিয়ে নিতে পারেন বাটলা আপ্পাম। ইডলি বা আপ্পাম প্যানেই বানিয়ে নিতে পারবেন এই খাবার। দুটো ডিমের হলুদ অংশ বা পুরো ডিম নিতে পারেন। এই ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে ২টো এলাচের গুঁড়ো, এক চামচ চিনি, হাফ চামচ ময়দা দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। ইডলি মেকারে এক লিটার জল দিয়ে ইডলি প্যানে তেল মাখিয়ে ব্যাটার দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ৫ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিঠে। উপরে একটা করে কিশমিশ বসিয়ে পরিবেশন করুন।

মাস কাবাব- শুনে কাবাব মনে হলেও এই মাস কাবাব কিন্তু একেবারেই কাবাব নয়। টুনা আর নারকেল তেল দিয়ে বানানো হলেও এই মাছের তরকারি যে কোনও মাছ দিয়ে বানানো যেতে পারে। প্যান বসিয়ে তাতে সাদাতেল গরম করে ওর মধ্যে একটা পেঁয়াজ ঝিরি ঝিরি  করে কেটে দিতে হবে। ওর মধ্যে কয়েকটা কারিপাতা দিয়ে নেড়ে নিন। এবার ওর মধ্যে একটা মশলার মিশ্রণ দিতে হবে। ১ চামচ নারকেল কোরা, ২ চামচ হলুদ, ২ চামচ ধনে গুঁড়ো, এলাচের দানা আর লবঙ্গ গুঁড়ো ১/৪ চামচ একসঙ্গে পিষে নিতে হবে। এবার তা দিয়ে ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। স্বাদমতো নুন, একটা টমেটো কুচি দিয়ে রুই, কাতলা বা পছন্দের যে কোনও মাছ মিশিয়ে দিন। ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করলেই রেডি মাস কাবাব। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *