'একাই মরে হতে আমাকে', নিজের মৃত্যু নিয়ে ভবিষ্য়দ্বাণী শ্রীলেখার - Bengali News | Actress sreelekha mitra reveals she will die alone - 24 Ghanta Bangla News
Home

‘একাই মরে হতে আমাকে’, নিজের মৃত্যু নিয়ে ভবিষ্য়দ্বাণী শ্রীলেখার – Bengali News | Actress sreelekha mitra reveals she will die alone

Spread the love

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি অহোরাত্র পোস্ট করে চলেন নানা কিছু। মূলত পোষ্য, নিজের ছবি এবং চারপাশে ঘটে যাওয়া নানা বিষয় মতামত পোষণ করেন এই অভিনেত্রী। স্পষ্টবাদী বলে অনেকের চক্ষুসূলও হয়েছেন বারংবার। কিন্তু শ্রীলেখার অনুগামীদের একটা বড় অংশ তাঁকে অত্যন্ত সাপোর্ট করেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্রর কাছে মৃত্যু কী, তা নিয়ে তিনি আগেও অনেক কথা বলেছেন। সম্প্রতি শ্রীলেখা একটি রিল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি বলেছেন, তাঁকে একাই মরতে হবে। নিজের মৃত্যু নিয়ে এই ভবিষ্য়দ্বাণী করেছেন শ্রীলেখা।

শ্রীলেখা সেই রেলটিতে লিপ দিয়েছেন এক বিদেশিনীর কণ্ঠে। তাতে বলা আছে, “জার্কদের আমি সহ্য করব না। এর অর্থ, আমার আত্মসম্মান রয়েছে। তার মানে আমাকে একাই মরতে হবে”। চিরকালই নিজের মত প্রকাশে স্পষ্ট থেকেছেন শ্রীলেখা। কোনও বারই তিনি পিছপা থাকেননি। তিনি জানেন, স্পষ্টবক্তা হওয়ার ফলে অনেকেই জায়গা থেকেই ব্রাত্য থেকেছেন তিনি। যদিও তাঁর এই স্পষ্টবক্তা হওয়ার বিষয়টা অনেকের কাছে অনুপ্রেরণারও। মৃত্যু নিয়েও তিনি নানা সময়ে নানা মত পোষণ করেছেন।

এই খবরটিও পড়ুন

কোনও বিখ্যাত মানুষের মৃত্যুর পর তাঁর স্মরণে অনেকে অনেক কথা বলেন। প্রত্যেকেই ভাল-ভাল কথা বলেন। এ সবই দেখেন শ্রীলেখা এবং মনে-মনে বিরক্ত হয়ে ওঠেন। এ ব্যাপারে তিনি অতীতে বলেছিলেন, “আমার মৃত্যুর সময় এসব যেন কিছু না হয়। কেউ যেন এসে অতিরিক্ত কান্নাকাটি না করে। কেউ যেন বাড়াবাড়ি না করে। আমার মৃত্যুর পর যেন কেউ শোকপ্রকাশ করতেও না আসে।” আসলে শ্রীলেখার এই কথাগুলো বলেছিলেন অত্যন্ত যন্ত্রণা থেকে। অনেক সময় তিনি প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছেন। কথা দিয়ে কথা রাখেননি মানুষ। অন্যায়ভাবে তাঁকে ছবি থেকে বাদও দেওয়া হয়েছে। তা নিয়ে অভিযোগও জানিয়েছিলেন শ্রীলেখা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *