Visa Free Travel: বিশ্বের এই ৬২ দেশে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের - Bengali News | Indian can visit these 62 countries without VISA - 24 Ghanta Bangla News
Home

Visa Free Travel: বিশ্বের এই ৬২ দেশে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের – Bengali News | Indian can visit these 62 countries without VISA

Spread the love

নয়াদিল্লি: বিশ্বের অন্য দেশে যেতে হলে ভিসার আবেদন করতে হয়। কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে যেতে গেলে ভারতীয়দের ভিসার প্রয়োজন হয় না। পাসপোর্ট থাকলেই ওই সব দেশে ঘুরতে যেতে পারেন ভারতীয়রা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স। সেই তালিকায় ৮০ তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্ট। অর্থাৎ ৬২ দেশে ভিসা লাগবে না ভারতীয়দের। আসুন দেখে নিই ওই সব দেশের তালিকা।

অ্যাঙ্গোলা, বার্বাডোড, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবৌতি, ডমিনিকা, এল সালভাডর, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, গ্রেনাডা, গিনিয়া-বিসাও, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডন, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাটি, লাওস, ম্যাকাও, মালয়েশিয়া, মলদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মরিশাস, মাইক্রোনেশিয়া, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউ, ওমান, পালাও আইল্যান্ডস, কাতার, সামোয়া, সেনেগাল, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিউনিশিয়া, তুভালু, ভানৌতু, জিম্বাবয়ে- এই সব দেশে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের।

যে দেশের পাসপোর্ট যত শক্তিশালী সেই দেশের ভিসাধারীরা বিশ্বের তত বেশি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেনের। এই দেশের বাসিন্দারা বিশ্বের ১৯৪ দেশে যেতে পারবেন ভিসা ছাড়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *