Paush Amavasya 2024: পৌষ অমাবস্যায় সূর্য-শনির গতি বদলে ভাগ্য চমকাবে ৩ রাশির! শ্রমের ফল মিলবে হাতেনাতে – Bengali News | Paush Amavasya 2024: these 3 zodiac signs will get financial benefits
নতুন বছরের প্রথম অমাবস্যা পালিত হচ্ছে আজ। আর এই অমাবস্যা আর পাঁচটা অমাবস্যার থেকে আলাদা। ঘোর কালো অমাবস্যার অন্ধকারকে হঠিয়ে আলোর দিশা দেখানোর উপায় বের করা হয় এদিন। পৌষ অমাবস্যায় সূর্য যেমন নিজের গতি বদলায় তেমনি এদিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্যও বিশেষ পুজো করা হয়। এই বিশেষ অমাবস্যার জন্য রয়েছে অত্যন্ত গুরুত্ব রয়েছে। জ্য়োতিষশাস্ত্র মতে, এদিন সূর্য ও শনির গতিবিধি বদলের জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য সেরা হতে চলেছে। ক্য়ালেন্ডার অনুসারে, ১১ জানুয়ারি পালিত হচ্ছে পৌষ অমাবস্যা।
জ্যোতিষীদের মতে, পৌষ অমাবস্যা, সূর্য ও শনির নক্ষত্র পরিবর্তন একটি অন্যতম মাত্রা যোগ করে। এদিন সূর্য উত্তরাষাঢ় নক্ষত্রে ৮টা ২৪ মিনিটে প্রবেশ করেছে। এছাড়া শনির শতভীষা নক্ষত্রের দ্বিতীয় পর্ব শুরু হবে। পৌষ অমাবস্যায় এই পরিবর্তনের জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছেন।
বৃষ রাশি
পৌষ অমাবস্যায় সূর্য ও শনির গমনে বৃষ রাশির জাতকদের জন্য সেরা হতে চলেছে। পরিবারের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সুখের জীবন কাটাতে পারবেন। পড়ুয়াদের জন্যও আসবে সুখবর। ব্যবসায় আর্থিক সুবিধা পেতে পারেন আপনি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গেও দারুণ সম্পর্ক তৈরি হবে। এই সময় ভাগ্য উজ্জ্বল হবে তরতরিয়ে।
কর্কট রাশি
সূর্য ও শনির রাশির পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জন্য সম্পদ, শিক্ষা, সন্তান ও প্রেমের জীবনে সুখ নিয়ে আসবে। আপনার সঙ্গী পাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে, আপনার পছন্দের ব্যক্তির সাথে সম্পর্ক ইতিবাচক হবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। প্রেম জীবন দুর্দান্ত হবে। আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হবে। লক্ষ্য অর্জনের জন্য প্রচুর পরিশ্রমের ফল আসবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা পৌষ অমাবস্যায় কর্মজীবনে বিশেষ সুবিধা পেতে পারেন। চাকরিতে ভালো আয়ের সুযোগ পাবেন। চাকরিজীবীরা সাফল্যের পাশাপাশি সম্মানও পাবেন। সততা ও প্রতিভার সঙ্গে কাজ করতে থাকুন। প্রেমের সম্পর্কের মিষ্টতা বাড়বে। আদালতের মামলা-মোকদ্দমা থেকে মুক্তি মিলবে খুব দ্রুত। এদিনে শনি ও সূর্যের পূজা করলে জীবনে সুখ বয়ে আনবে।