CM Mamata Banerjee: যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Bengali News | Mamata Banerjee: Mamata Banerjee inaugurated the new Yoggyashree Scheme - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – Bengali News | Mamata Banerjee: Mamata Banerjee inaugurated the new Yoggyashree Scheme

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ থেকে ৭ জানুয়ারি পড়ুয়া সপ্তাহ পালন রাজ্য সরকারের। ভাঙর ডিভিশনের উদ্বোধন করেন তিনি। ভাঙর থানা,উত্তর কাশীপুর,চন্দনেশ্বর,পোলেরহাট থানারও উদ্বোধন করেন তিনি। মঞ্চে রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

সর্বশেষ তথ্য উপরে

  1. মমতা: আমার মনে আছে। বাবা মারা গেছেন। আমার গলায় মটর মালার হার ছিল। সেটা বিক্রি করে আমি কলেজে ভর্তি হয়েছিলাম। গরিব হয়ে জন্মানো কি অপরাধ?
  2. মমতা: মাটি দিবস আমরা শুরু করেছি। এরপর ২০১৬ সালে ইউনাইটেড নেশান সেটা শুরু করে। অনেকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অবজ্ঞা করেন। কেউ ইংরেজিতে কথা বলতে না পারলে আমরা ভাবি সে মানুষ নয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় কোন ইংরেজি মিডিয়াম থেকে পড়েছিলেন? এখন আমরা ছেলেমেয়েদের বলছি ইংরেজি পড়তে। বামফ্রন্ট সরকারের সময় পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল। আমরা চালু করেছি শুরু থেকে। নতুন ইংরেজি মিডিয়াম স্কুলও করেছি। তবে বাংলাও পড়তে হবে। নিজের মাতৃভাষা জানতে হবে। আমাদের অনেক ডাবলুবিপিএস অফিসাররা ভাল করে ডাব করতে পারতেন না বলে অনেক কথা শুনতে হত। আমরা তাঁদের এখন গ্রেট ব্রিটেন, ইউকে পাঠাই। তাঁদের ইংরেজি শিক্ষার জন্য তিন মাসের কোর্স করে দিয়েছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *