Supreme Court CJI: এজলাসে হুইস্কির বোতল নিয়ে এলেন মুকুল রোহতাগী, চমকে গেলেন প্রধান বিচারপতি - Bengali News | Mukul rohatgi brings two liquor bottles at supreme court court room before cji d y chandrachud - 24 Ghanta Bangla News
Home

Supreme Court CJI: এজলাসে হুইস্কির বোতল নিয়ে এলেন মুকুল রোহতাগী, চমকে গেলেন প্রধান বিচারপতি – Bengali News | Mukul rohatgi brings two liquor bottles at supreme court court room before cji d y chandrachud

Spread the love

এজলাসে মদের বোতল!Image Credit source: GFX- TV9 Bangla

নয়া দিল্লি: মামলা শুনবেন তিন বিচারপতি। সবাই হাজির এজলাসে। সব পক্ষের আইনজীবীরাও উপস্থিত। শুনানি শুরু হতেই বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতাগী আর্জি জানালেন, তিনি দু’খানা হুইস্কির বোতল আনতে চান। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সম্মতি দিলে বোতল দুটো নিয়ে এসে নিজের টেবিলে রাখলেন তিনি। এই দৃশ্য দেখে অবাক বিচারপতিরা। হেসেই ফেললেন প্রধান বিচারপতি। প্রশ্ন করলেন, ‘আপনি সঙ্গে দুটো বোতল এনেছেন?’ রোহতাগী বোঝালেন মামলার স্বার্থে এই বোতল দুটি এনেছেন তিনি।

আসলে মদ প্রস্তুতকারী সংস্থার করা আবেদনের ভিত্তিতেই এই মামলা চলছে। তার শুনানিতে অভিযোগটা বোঝানোর জন্য বোতলদুটি নিয়ে আসেন রোহতাগী। সেটা সামনে রেখেই সংশ্লিষ্ট সংস্থার হয়ে সওয়াল করেন তিনি। ‘পার্নড রিকার্ড’ নামে এক সংস্থা মামলা করেছেন আর এক মদ প্রস্তুতকারী সংস্থা ‘জে কে এন্টারপ্রাইজে’র বিরুদ্ধে।

‘পার্নড রিকার্ড’-এর অভিযোগ ট্রেডমার্ক ভেঙে বেআইনিভাবে মদ বিক্রি করছে ‘জে কে এন্টারপ্রাইজ’। তাদের দাবি, ইন্দোরের ওই সংস্থা ‘পার্নড রিকার্ড’-এর একটি পণ্যের নাম নকল করে নিজেদের প্রোডাক্টের নামকরণ করেছেন। এছাড়া অন্য একটি পণ্যের ক্ষেত্রে বোতলের আকার নকল করা হয়েছে বলেও দাবি করেছে তারা। আর দুই সংস্থার বোতলের আকারের কতটা মিল সেটা বোঝাতেই শুক্রবার বোতল দুটি হাজির করেন আইনজীবী।

এর আগে এই আবেদন জানানো হয়েছিল মধ্যপ্রদেশে হাইকোর্টে। আর্জি ছিল, ‘জে কে এন্টারপ্রাইজ’-কে ওই পণ্য তৈরি করতে দেওয়া যাবে না। কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। এরপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে চলছে সেই মামলা। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। শুনানি শেষে রোহতাগী প্রধান বিচারপতিকে বলেন, ‘আমি বোতল দুটো নিয়ে যেতে পারি?’ প্রধান বিচারপতি হেসে বলেন, ‘হ্যাঁ।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *