Bongaon Attack on ED: আবার টার্গেট ইডি! বনগাঁ থেকে শঙ্করকে গ্রেফতার করতেই গাড়িতে ইট বর্ষণ – Bengali News | Allegation of throwing stone like element on a car of ED after arrest of TMC Leader Shankar Adhya
ইডির গাড়ির কাঁচ ভাঙলImage Credit source: TV9 Bangla
বনগাঁ: সকালে একপ্রস্থ হামলা হয়েছে ইডির উপর। বসিরহাটের সন্দেশখালিতে। ইডির তিন জন অফিসার ভর্তি হাসপাতালে। তা নিয়ে চার দিকে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে। নক্ক্যারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যপাল বোস। তৃণমূলও বলেছে, হামলা কাঙ্খিত নয়। এসবের পরও রাতে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বনগাঁ থেকে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে আসার সময় আবারও হামলা ইডির গাড়ির উপর। ভাঙল গাড়ির কাঁচ। হামলায় ইডির একটি গাড়ির পিছনের দিকের কাঁচ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাত সাড়ে ১২ টা নাগাদ শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য যখন ইডির অফিসাররা বাড়ি থেকে বেরোন, সেই সময় ইডির গাড়ির সামনে একদল মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। সেই সঙ্গে চলছিল ইডির অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উদ্দেশে কুকথার ছড়াছড়ি। একটি গাড়িকে লক্ষ্য কের থান ইটও ছুঁড়ে মারা হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বার বার গাড়ি আটকানোর চেষ্টা করেন শঙ্কর আঢ্যর অনুগামীরা।
বিস্তারিত আসছে…