কলকাতা: তিলোত্তমাকাণ্ডের আবহে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার শহর কলকাতায় মিছিল করবে তারা। ভিক্টোরিয়া হাউজ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত এই মিছিল হবে। ‘তিলোত্তমার বিচার চাই, কেন চুপ সিবিআই’, এই স্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূলের মিছিল বেরোবে। রাজনীতির কারবারিরাই বলেন, ভোটের রাজনীতিতে সবসময়ই শাসকদল মহিলাদের পাশে পেয়েছে। কিন্তু তিলোত্তমাকাণ্ডের আবহে তৃণমূলের মহিলা […]