মানসী সিনহা, টলিপাড়ার পরিচিত নাম। অভিনয় দিয়ে কেরিয়ার শুরু হলেও, বর্তমানে তিনি পরিচালনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। একের পর এক ছবির কাজ তাঁর পাইপ লাইনে। কিছুদিন আগে ‘এটা আমাদের গল্প নয়’ ছবিটি মুক্তি পেয়েছিল। তাঁর পরিচালনায় তৈরি এই ছবি বাংলার দর্শক মনে সাড়া ফেলে বিস্তর। এরপর ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবিরও শুট শেষ করেছেন তিনি। […]