Purbo Medinipur: বাড়িতে ডেকে দুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ – Bengali News | Purbo medinipur Called to the house of two minors accused of physical abuse, arrested the old man
পূর্ব মেদিনীপুর: আবারও দুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার এক বৃদ্ধ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। অভিযুক্তের বয়স ৬০ বছরের উর্ধ্বে।
অভিযোগ, শনিবার রাত ৯ টার সময়ে টিউশন পড়ানোর ছুতোয় ছাত্রীদের বাড়িতে ডাকেন ওই বৃদ্ধ। আর সে সময়ে তাঁর বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে তাঁদের যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। ঘটনার পর ছাত্রীরা বাড়ি ফিরে পরিবারকে জানায়।
পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গোটা গ্রামকে বিষয়টা জানান। মুহূর্তের মধ্যে চাউর হয়ে যায় গোটা গ্রামে। গ্রামবাসীরা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভূপতিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। রবিবার অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষ কাঁথি আদালতে তোলা হয়।
অপরদিকে কাঁথি মহকুমা হাসপাতালে দুই নাবালিকার স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। পরে তাদের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।
