24 Ghanta Bangla News - Page 8889 of 11831 - 24 Ghanta Bengali News
Home

IND VS AUS: অস্ট্রেলিয়াতেই শেষ হবে যাত্রা? রোহিতকে নিয়ে বড় মন্তব্য শ্রীকান্তের – Bengali News | Rohit Sharma will retire from Tests if he doesn’t do well in Australia: Srikkanth

কলকাতা: যদি অস্ট্রেলিয়ায় নিজেকে মেলে ধরতে না পারেন, তা হলে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত রোহিত শর্মার। সারা দেশ জুড়ে এই আলোচনাই চলছে। বিশ্বকাপ জেতানোর পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত। টেস্ট থেকে যদি অবসর নেন, তা হলে ওয়ান ডে খেলবেন কি রোহিত? সে প্রশ্নও থাকছে। তবে দেশ জুড়ে আলোচনার মধ্যে ঢুকে পড়েছেন কৃষ্ণমাচারি […]

Home

অসুস্থ সায়নী ঘোষের বাবা, হাসপাতাল থেকে ছবি দিয়ে তৃণমূল সাংসদ লিখলেন… – Bengali News | Actress aka TMC MP Sayani Ghosh shares a photo with father from hospital

কিছু দিন আগেই মা-কে হারিয়েছেন তিনি। আবারও কপালে চিন্তার ভাঁজ। কথা হচ্ছে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। খুবই অসুস্থ তাঁর বাবা সমর ঘোষ। সপ্তাহখানের ধরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঠিক কী কারণে, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে? সে কথা অবশ্য এখনও জানা যায়নি। এর আগে তাঁর মায়ের শরীর যখন অসুস্থ হয়েছিলেন তখনও […]

Home

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেন মিঠুন? কী জানান প্রথম স্ত্রী হেলেনা

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীকে চেনেন? ডাক সাইটে সুন্দরী প্রয়াত বলিউড অভিনেত্রী হেলেনা লুক। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন সিনেপাড়ায় মিঠুন চক্রবর্তীর রাজ। একের পর এক ছবি তাঁর সুপারহিট। সেই সয়ই মন দিয়েছিলেন হেলেনাকে। প্রাথমিকভাবে নাকি এই সম্পর্কে রাজি ছিলেন না হেলেনা। পরবর্তীতে তাঁকেই ভালবেসে বিয়ে করেছিলেন মিঠুন। তবে সেই […]

Home

Olympics: ২০৩৬ সালে স্বপ্নপূরণ? অলিম্পিক আয়োজন করতে চেয়ে চিঠি পাঠাল ভারত – Bengali News | India formally sends a letter of intent to host 2036 Olympics, Paralympics: Report

কলকাতা: স্বপ্ন দেখা শুরু হয়েছিল আগে থেকেই। এ বার সরকারি সিলমোহর পড়ল। ২০৩৬ সালে অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজন করতে চায় ভারত। সেই ইচ্ছে প্রকাশ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিটিকে চিঠি পাঠাল ভারত। এক কর্তা বলেও দিয়েছেন, ‘এই সুযোগ যদি কাজে লাগানো যায়, দেশের অর্থনৈতিক উন্নতি হবে অনেকটাই। সেই সঙ্গে যুব সমাজের উত্থানও হবে।’ […]

Home

Parliament’s Winter Session: সংসদের শীতকালীন অধিবেশন শুরু কবে? তারিখ জানালেন রিজিজু – Bengali News | Parliament’s Winter Session to begin on November 25, end on December 20, announces union minister Kiren Rijiju

চলতি মাসেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন কবে বসছে? তারিখ জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। মঙ্গলবার এক্স হ্যান্ডলে তিনি জানান, আগামী ২৫ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হবে। আর অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে সংসদের শীতকালীন অধিবেশন শুরুতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।” ২৬ নভেম্বর […]

Home

Cooch Behar: প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, স্কুলে বিক্ষোভ – Bengali News | Cooch behar Teacher accused of physically assaulting first class girl, protest in school

কোচবিহার:  স্কুলের শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন-নিগ্রহের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল তুফানগঞ্জের শিকারপুর এলাকা। অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে বাড়িতেই সালিশি বসিয়েছিলেন প্রধান শিক্ষক। মঙ্গলবার প্রধান শিক্ষক-সহ সকল শিক্ষকদের অফিস রুমে তালাবন্দি করে রেখে দফায় দফায় চলে বিক্ষোভ। প্রথম বর্ষের স্কুল পড়ুয়াকে যৌন-নিগ্রহের অভিযোগ ঘিরে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ-১ […]

Home

BSF: কাঁটাতার পেরনোর চেষ্টা, ‘গুলি’বিদ্ধ ভারতীয় যুবক – Bengali News | Bsf Trying to cross barbed wire, Indian youth shot

দক্ষিণ দিনাজপুর: কাঁটাতারের উপর দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা। বাধা দেওয়ার পরও যাওয়ার চেষ্টা করায় বিএসএফের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ৷  আহত হয়েছেন এক ভারতীয় যুবক। গুরুতর জখম অবস্থায় ওই যুবক বর্তমানে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ওই যুবকের নাম ভজন বর্মন(১৮)। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইলে। বর্তমানে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। […]

Home

Happy Birthday Virat Kohli: জন্মদিনে কিং কোহলির ‘বিরাট মুড’ প্রকাশ্যে আনলেন অনুষ্কা শর্মা – Bengali News | Happy birthday virat kohli anushka sharma posts birthday boy virat kohlis mood picture

জীবনে যখনই খারাপ সময় আসে, প্রত্যেকের প্রয়োজন পড়ে ‘আশ্রয়’। বিরাট কোহলি ক্রিকেট মাঠে যত বড় কিংবদন্তিই হোন, তিনিও রক্তমাংসের মানুষ। আশ্রয় তাঁরও প্রয়োজন। বিরাটের জীবনে এখন সেই আশ্রয় স্ত্রী ও দুই সন্তান। জন্মদিন। প্রত্যেকের জীবনের একটা স্পেশাল দিন। কিন্তু বিরাট কোহলির কাছে এ বারের জন্মদিনটা যেন স্পেশাল নয়। বিরাট কোহলির পরিচিতি ক্রিকেটের সৌজন্যে। সেখানেই যখন […]

Home

Student Protest: ‘ট্যাব চাই, নাহলে ছাড়ছি না রাস্তা’, পড়ুয়ারা অবরোধে সামিল হতেই ছুটে এলেন প্রধান শিক্ষক – Bengali News | Students blocked the road in Murshidabad without getting money for the tab, head teacher came

প্রতীবাদে পড়ুয়ারা Image Credit source: TV 9 Bangla মুর্শিদাবাদ: ট্যাব চাই, ট্যাব চাই, ট্যাব চাই, নাহলে ছাড়ছি না রাস্তা। এদিন এই স্লোগান দিতে দিতেই রাস্তায় নেমে পড়ল একদল পড়ুয়া। অবরুদ্ধ হয়ে পড়ল জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, আশপাশের সব স্কুলে ট্যাবের টাকা দেওয়া হয়েছে। কিন্তু, তাঁদের দেওয়া হচ্ছে না। স্কুলের প্রধান শিক্ষক বারবার […]

Home

Supreme Court: রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তার কাজ কতদূর? সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য? – Bengali News | Supreme Court: How far is the security work of state medical colleges? What did the state state in the Supreme Court?

কলকাতা: তিলোত্তমার ঘটনার পর রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। এমনকী, এই নিয়ে সুপ্রিম কোর্টেও উঠেছে প্রশ্নও। নিরাপত্তা পরিকাঠামো সংক্রান্ত কাজ কতদূর এগিয়েছে তা শীর্ষ আদালতে জানাল রাজ্য সরকার। হলফনামায় সুপ্রিম কোর্টে কী জমা দিল রাজ্যে? মঙ্গলবার সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে আরও দু’টি […]