অসুস্থ সায়নী ঘোষের বাবা, হাসপাতাল থেকে ছবি দিয়ে তৃণমূল সাংসদ লিখলেন... - Bengali News | Actress aka TMC MP Sayani Ghosh shares a photo with father from hospital - 24 Ghanta Bangla News
Home

অসুস্থ সায়নী ঘোষের বাবা, হাসপাতাল থেকে ছবি দিয়ে তৃণমূল সাংসদ লিখলেন… – Bengali News | Actress aka TMC MP Sayani Ghosh shares a photo with father from hospital

কিছু দিন আগেই মা-কে হারিয়েছেন তিনি। আবারও কপালে চিন্তার ভাঁজ। কথা হচ্ছে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। খুবই অসুস্থ তাঁর বাবা সমর ঘোষ। সপ্তাহখানের ধরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঠিক কী কারণে, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে? সে কথা অবশ্য এখনও জানা যায়নি। এর আগে তাঁর মায়ের শরীর যখন অসুস্থ হয়েছিলেন তখনও অবশ্য সায়নী কিছু বলেননি।

২০২৩ সালের জুলাই মাসে মায়ের অসুস্থতার জন্য পঞ্চায়েত ভোটের কর্মসূচীও বাতিল করতে হয়েছিল তাঁকে। তবে এবার বাবার অসুস্থতার সময়ও কোনও মন্তব্য করেননি সায়নী। শোনা গিয়েছে, সপ্তাহখানেক আগে বাড়িতেই নাকি অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, ফুসফুসে সংক্রমণ রয়েছে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। শোনা যাচ্ছে, তবে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে তাঁকে।

হাসপাতাল থেকে বাবার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সায়নী। যেখানে দেখা যাচ্ছে হাতে তখনও স্যালাইনের চ্যানেল করা। বিছানায় শুয়ে রয়েছেন। আর পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন সায়নী। পরনে জিন্স আর সাদা টি-শার্ট। গলায় নীল-সাদা ওড়না। বাবার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, “কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যতো জোছনা নিলাম। ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম।” তাঁর এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এটাই সবার কামনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *