কলকাতা: দুর্নীতির টাকা রোজগারে রেহাই নেই মৃত ব্যক্তিরও! ওষুধ-চিকিৎসা সরঞ্জাম-চেয়ার-টেবিল-টিফিনের বরাত থেকে সন্দীপ ঘোষ-আশিস পাণ্ডের বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ ছিলই। আরজি কর সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যু, পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের জীবন বিমার মঞ্জুরির জন্য আবেদন পত্রে সই করার জন্যও প্রিমিয়ামের ১০ শতাংশ টাকা কমিশন নেওয়ার বিষয়টি সামনে এসেছে। আশিস পাণ্ডের অ্যাকাউন্টে বিপুল টাকার উৎসের খোঁজ […]