আলিপুরদুয়ার: রবিবার বিশ্ব এইডস দিবস। সেই দিনই গুরুতর অভিযোগ উঠল আলিপুরদুয়ার থেকে। দেহ ব্যবসার সঙ্গে জড়িত মহিলাদের দাবি, হাসপাতাল থেকে কন্ডোম মেলে না। অথচ সরকারের স্টিকার লাগানো সেই কন্ডোম বিক্রি হচ্ছে নিষিদ্ধ গলিতে ১৫০ থেকে ২০০টাকায়। ফলে টাকা দিয়ে কন্ডোম কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। আলিপুরদুয়ার শহরে এইচআইভি আক্রান্ত মহিলাদের সংখ্যা বাড়ছে। খোদ জেলা লিগাল এইডস […]