জ্বলছে বাংলাদেশ। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ওপার বাংলার পরিস্থিতি নিয়ে গভীর চিন্তায় এপার বাংলা এবং ভারতবর্ষও। বাংলাদেশে সংখ্যালঘু বা আরও পরিষ্কার করে বললে, হিন্দুদের উপর এই অত্যাচারে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ক্লাবও। সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তুলল কলকাতার ক্লাব। এর জন্য বড় পদক্ষেপেও প্রস্তুত। এ দিন ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটি সাংবাদিক বৈঠক হয়। […]