‘ঘরের বায়োস্কোপ ২০২৪’ অ্যাওয়ার্ডে টেলিভিশনের সেরা পরিচালকের পুরস্কার পেলেন কে? – Bengali News | Who wins the best television director award in Ghorer Bioscope Award 2024
অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।
ক্যাপ্টেন অফ দ্য শিপ ছাড়া কোনও কাজই করা সম্ভব নয়। তেমনই প্রতিদিন যে কাহিনি ছোট পর্দায় দেখেন দর্শক তাঁর নেপথ্যে রয়েছেন এমন অনেকেই যাঁদের সম্পর্কে জেনে ওঠা হয়ে ওঠে না। এটি এমনই একটি বিভাগ। ছোট পর্দায় সেরা নির্দেশকের পুরস্কার পেলেন কোন পরিচালক। নমিনেশনের তালিকায় রয়েছেন অনিন্দ্য সরকার স্বয়ংসিদ্ধা সিরিয়ালের জন্য। রাজেন্দ্র প্রসাদ দাসকে মনোনীত করা হয়েছে ফুলকি সিরিয়ালের জন্য। নিমফুলের মধু সিরিয়ালের জন্য মনোনীত করা হয়েছে পরিচালক অনুপ চক্রবর্তীকে। জগদ্ধাত্রী সিরিয়ালের জন্য সুকমল নাথ এবং হরগৌরী পাইস হোটেলের জন্য মনোনয়ন পেয়েছেন পরিচালক পাভেল ঘোষ। পাঁচ পরিচালকের মধ্যে সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন পরিচালক সুকমল নাথ জগদ্ধাত্রী সিরিয়ালের জন্য।
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।