24 Ghanta Bangla News - Page 8712 of 11875 - 24 Ghanta Bengali News
Home

‘পাকিস্তানে যা হয়েছে, বাংলাদেশেও তাই হবে…’ হিন্দুদের নিয়ে কোন শঙ্কার কথা বললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত? – Bengali News | Ram Mandir Chief Priest Acharya Satyendra Das Says if Government doesn’t Intervene in Bangladesh Situation, Hindus Will be Attacked More

রাম মন্দিরের প্রধান পুরোহিত।Image Credit source: ANI অযোধ্যা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ভারত তথা গোটা বিশ্ব। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ভয়ঙ্কর ছবি সামনে আসছে। এই পরিস্থিতি নিয়ে এবার চরম উদ্বেগে অযোধ্য়ার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বাংলাদেশের সন্ত ও হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আর্জি জানালেন তিনি। রবিবার […]

Home

IND vs AUS 2nd Test XI: দেড় বছর পর খেলার সুযোগ! একদিন আগেই গোলাপি টেস্টের একাদশ ঘোষণা – Bengali News | IND vs AUS: Scott Boland recalled as Pat Cummins names XI for second Test

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। কাল শুক্রবার শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। পারথে শুরু হয়েছে সিরিজ। প্রথম টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মা। আঙুলের চোটে পাওয়া যায়নি শুভমন গিলকেও। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজে ১-০ এগিয়ে ভারত। তবে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট। গত সফরের […]

Home

Arpita Mukherjee: পেটে ব্যথায় কাতরাচ্ছেন অর্পিতা, মায়ের শ্রাদ্ধের কাজ মিটতেই ভর্তি হলেন হাসাপাতালে – Bengali News | Partha Chatterjee’s Friend Arpita Mukherjee Feeling Sick Admit in private hospital

অর্পিতা মুখোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla জলপাইগুড়ি: সদ্য জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আর বাড়ি ফিরতেই অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী অর্পিতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ শেষ করেই অসুস্থতা বোধ করেন তিনি। কী হয়েছে অর্পিতার? হাসপাতাল সূত্রে খবর, অর্পিতার পেটে কোনও রকম সংক্রমণ হয়েছে। মায়ের শ্রাদ্ধের কাজের পর থেকে […]

Home

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের জমি দখল? বড় নির্দেশ দিলেন বিচারপতি – Bengali News | Calcutta High Court: Calcutta High Court Instruct on Land Grabbing

জলপাইগুড়ি: কলকাতা হাইকোর্টের জমি খালি করে না দিলে বুলডোজার চলবে। জবরদখলকারিদের কড়া নির্দেশ দিল প্রশাসন। জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১ নং জাতীয় সড়কের ধারে দ্রুত এগিয়ে চলেছে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মাণের কাজ। মাস কয়েক আগে হাইকোর্টের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে বিচারপতিদের নজরে আসে নির্মিয়মাণ কোর্ট ভবন সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে রয়েছে […]

Home

Katwa: ‘একজোট হচ্ছেন বাংলাদেশের হিন্দুরা’, মৌলবাদীদের রুখতে এবার বড় পদক্ষেপ

কাটোয়া: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠছে। মারধর থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ। যার প্রভাব পড়ছে বাংলায়ও। কারণ অনেকেরই আত্মীয়-স্বজন রয়েছে বাংলাদেশে। ফলে চিন্তায় কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামে থাকা বহু পরিবার। দেশভাগের কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামের বাসিন্দারা অনেক বছর আগেই চলে এসেছে ভারতে। তাদের নিজেদের পরিবারের ও আত্মীয়রা আছেন বাংলাদেশে। একমাত্র ফোনই এখন তাঁদের যোগাযোগের […]

Home

Stampede: আল্লু অর্জুনকে দেখার হিড়িক, পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত মহিলা, আশঙ্কাজনক ছেলে – Bengali News | Woman Died, her Son injured in Stampede at Pushpa 2 Screening in Hyderabad

পুষ্পা-২ প্রিমিয়ারে পদপিষ্ট মহিলা।Image Credit source: X হায়দরাবাদ: পুষ্পা ২ ঘিরে তুঙ্গে উন্মাদনা। প্রথম দিনেই সিনেমা দেখতে ভিড় উৎসুক জনতার। আর সেখানেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম তাঁর ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু […]

Home

Gold Price Today: লক্ষ্মীবারে ৬ হাজার টাকার নীচে নামল সোনার দাম, গহনা কিনতে আর দেরি করবেন না… – Bengali News | Gold Price Decreased by 100 rs, Silver Price Also Decreased by 100 rs, Check Out Today’s Gold Silver Rate in Kolkata

কলকাতা: লক্ষ্মীবারে সদয় লক্ষ্মী। দাম কমল সোনার। একইসঙ্গে কমেছে রুপোর দামও। বিয়ের মরশুমে সোনার কেনাকাটা যেহেতু চুটিয়ে চলছে, তাই সোনার দাম কমায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকে গহনা কেনার সেরা দিন।  আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন- ২২ ক্যারেট সোনার দাম- ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম […]

Home

Bangladesh: দ্বিতীয় আফগানিস্তান হতে চলেছে বাংলাদেশ? মহিলাদের উপরে ফতেয়া জারি করল কট্টরপন্থীরা – Bengali News | Bangladesh Becoming Afghanistan? Women Banned from Entering Market, Islamist Enforce rule

বাংলাদেশে মহিলাদের উপরে ফতেয়া জারি।Image Credit source: X ঢাকা: আফগানিস্তান হওয়ার পথে বাংলাদেশ? মৌলবাদীদের দাপাদাপি, সাম্প্রতিক হামলার ঘটনা সেই প্রশ্ন আগেই তুলে দিয়েছিল। এবার আফগানিস্তানের পথে হেঁটে মহিলার উপরে ফতেয়াও জারি হল। তাও আবার খোদ বঙ্গবন্ধু মুজিবরের জেলায়। কী বলা হয়েছে সেই ফতেয়ায়? বাংলাদেশের কট্টরপন্থীরা মহিলাদের উপরে জারি করেছে ফতেয়া। আজ, বৃহস্পতিবার থেকে মহিলাদের বাজারে […]

Home

বাংলাদেশের নোট থেকে বঙ্গবন্ধু মুজিবরের ছবি সরাচ্ছে ইউনূস সরকার, নতুন নোটে ছাপা হবে এই ছবি… – Bengali News | Bangladesh Interim Government to Remove Sheikh Mujibar Rahman’s Image from Currency Note, Replace with July Protest Graffiti

ঢাকা: গণআন্দোলনের মুখে পড়ে চলতি বছরের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে, বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সেইদিন ধরা পড়েছিল আরও একটা দৃশ্য। ভাঙা হচ্ছে বাংলাদেশের জনক, বঙ্গবন্ধু শেখ  মুজিবর রহমানের মূর্তি। বাংলাদেশ থেকে মুজিবকে মুছে ফেলতে এবার বড় পদক্ষেপ ইউনূস সরকারের। বাংলাদেশের নোট থেকে বাদ যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। ‘প্রথম আলো’র প্রতিবেদন […]

Home

নখের আঁচড়, গোপনাঙ্গে ক্ষত, সরকারি হোমেই লালসার শিকার আড়াই বছরের শিশু – Bengali News | 2 and Half Year old Girl Child’s Private part injured for Wetting Bed, Case Registered under POCSO Act

তিরুবনন্তপুরম: গোপনাঙ্গে আঘাতের চিহ্ন স্পষ্ট। মেডিক্যাল পরীক্ষায় মিলেছে নখের আঁচড়ের প্রমাণও। সরকারি শিশু হোমেই চরম নৃশংসতার শিকার একরত্তি শিশু। আড়াই বছরের শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ উঠল হোমের তিন কর্মীর বিরুদ্ধেই। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে, শাস্তি দিতে গিয়েই আড়াই বছরের শিশুকন্যার এমন হাল করেছে তাঁরা। কী ওই শিশুর অপরাধ? […]