Gold Price Today: লক্ষ্মীবারে ৬ হাজার টাকার নীচে নামল সোনার দাম, গহনা কিনতে আর দেরি করবেন না... - Bengali News | Gold Price Decreased by 100 rs, Silver Price Also Decreased by 100 rs, Check Out Today's Gold Silver Rate in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: লক্ষ্মীবারে ৬ হাজার টাকার নীচে নামল সোনার দাম, গহনা কিনতে আর দেরি করবেন না… – Bengali News | Gold Price Decreased by 100 rs, Silver Price Also Decreased by 100 rs, Check Out Today’s Gold Silver Rate in Kolkata

Spread the love

কলকাতা: লক্ষ্মীবারে সদয় লক্ষ্মী। দাম কমল সোনার। একইসঙ্গে কমেছে রুপোর দামও। বিয়ের মরশুমে সোনার কেনাকাটা যেহেতু চুটিয়ে চলছে, তাই সোনার দাম কমায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকে গহনা কেনার সেরা দিন।  আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ১২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৭৭৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৭৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭৭ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮৩৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৩৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *