পাণিহাটি: ৪ মাস হয়ে গিয়েছে। মেয়ের ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। সেই ন্যায়বিচার কবে মিলবে জানেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি তিনমাস পিছিয়ে যাওয়ার পর তিলোত্তমার বাবা-মা বলছেন, তাঁরা হতাশ হয়েছেন। তবে লড়াই ছাড়ছেন না বলে জানিয়ে দিলেন তাঁরা। একইসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধেও সরব হলেন তিলোত্তমার বাবা-মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। […]