নয়া দিল্লি: নোটিস, পাল্টা নোটিস। সংসদের শীতকালীন অধিবেশনের শেষে শুধুই নোটিসের চালাচালি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে কংগ্রেস, তৃণমূল। এবার পাল্টা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল বিজেপি। জানা গিয়েছে, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই […]
বিপিন রাওয়াত চপার দুর্ঘটনাImage Credit source: PTI নয়াদিল্লি: তিন বছর আগে ঠিক এই সময়েই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন সিডিএস বিপিন রাওয়াতের। মৃত্যু হয় তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১১ জনের। ঘন কুয়াশার মধ্যে তামিলনাড়ুর কন্নুরের একটি পাহাড়ে গিয়ে ধাক্কা মারে বায়ুসেনার চপারটি। আর তার জেরেই মৃত্যু সিডিএস-সহ মৃত্যু হয় মোট ১২ জনের। তবে মৃত্যুর কারণ […]
হুগলি: সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মাঠের মাঝখানে রমেশ মুদালিয়াকে শুয়ে পড়ে থাকতে দেখেন পাড়ার লোকজন। খবর পৌঁছতেই জড় হন এলাকার বাসিন্দারা। গিয়ে দেখেন রক্তে ভিজে যাচ্ছে ওই ব্যক্তির শরীর। বোঝা যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তিকে কোপানে হয়েছে, মাথাও থেঁতলে দেওয়া হয়েছে। সবিস্তারে আসছে… Source […]
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মহম্মদ ইউনূস।Image Credit source: X ঢাকা: ইতিহাস ভোলাতে চাইছেন ইউনূস। ভারতের সাহায্য নিয়ে ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। ভারতের সেই অবদান এখন মানতে চাইছে না বাংলাদেশ। অন্যদিকে, ৭১-র তিক্ততা ভুলে যাক পাকিস্তান, এমনটাই অনুরোধ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের। বৃহস্পতিবার মিশরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে […]
যাদবপুর বিশ্ববিদ্যালয়Image Credit source: TV9 Bangla কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যুতে বাড়ছে রহস্য। ভরসন্ধ্যায় নিজের ঘরেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। মাত্র ২১ বছর বয়সের ওই ছাত্র অসুস্থতা বোধ করছিলেন। তবে এমন কী অসুস্থতা, যাতে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতের প্রতীপ কুমার মান্না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন […]
বছর শেষে বাজিমাত বচ্চন পরিবারের। সব আলোচনা, রটনা নস্যাত্ করে দিয়ে হাতে হাত ধরে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলে গেলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও। নাতনির অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন। প্রতি বছরই ধীরুভাই অম্বানি স্কুলে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুম্বইয়ের এই স্কুলে পড়ে বলিপাড়ার বেশির ভাগ তারকার সন্তানেরা। ফলে […]
টলিউডে আরও এক নক্ষত্রপতন। প্রয়াত হয়েছেন পরিচালক রাজা মিত্র। নভেম্বর মাসে ক্যানসার ধরা পড়েছিল। এই একটা মাস প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ভোর ৩টের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক। ফেসবুকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ছেলে রৌদ্র মিত্র। তিনি লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা রাজা মিত্র দীর্ঘদিন ধরে […]
গায়ে বাঘের আঁচড়ের দাগImage Credit source: TV9 Bangla কুলতলি: শীত পড়তেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে বাঘ। লোকালয়ে বাঘের ঘোরাফেরা বেড়েই চলেছে। ক্যানিং, সুন্দরবন অঞ্চলের মানুষ রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবারই এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বাঘের কামড়ে। বৈঠভাঙির জঙ্গলে ২২ বছরের ওই যুবকের মৃত্যু হয়। আর এবার হানা কুলতলিতে। রাতের অন্ধকারে সোজা ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল […]
আগুন জ্বলছে একের পর এক গাড়িতে।Image Credit source: X জয়পুর: ভয়ঙ্কর দুর্ঘটনা। পেট্রোল পাম্পের বাইরে মুখোমুখি সংঘর্ষ দুটি ট্রাকের। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। দুর্ঘটনার জেরে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। সঙ্কটজনক আরও অনেকে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জয়পুরে। ভোর সাড়ে ৫টা নাগাদ পেট্রোল পাম্পে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। এমন সময়ে ট্রাক এসে […]