24 Ghanta Bangla News - Page 8601 of 11891 - 24 Ghanta Bengali News
Home

Maldah: পুলিশেরও ‘জমি দখল’, কাঠগড়ায় তৃণমূল – Bengali News | Maldah Allegation of land grabbing by police against Trinamool workers

মালদহে জমি দখল ঘিরে সংঘর্ষ Image Credit source: TV9 Bangla মালদহ:  এবার পুলিশের জমি দখল। কাঠগড়ায় তৃণমূল কর্মী। দখলমুক্ত করতে গেলে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। গ্রেফতার তৃণমূল কর্মী জমি মাফিয়া। গ্রেফতার তাঁর ভাইও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুরের বাসিন্দা মহিলা পুলিশ কর্মী কনক […]

Home

Sector V: সেক্টর ফাইভের বহুতলের নিচে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা? বাড়ছে রহস্য – Bengali News | Bloody body of young man found under multi storey building in Sector 5, murder or suicide, Mystery grows

ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla কলকাতা: সবে তখন অফিস ফেরত ভিড়টা ধীরে ধীরে পাতলা হতে শুরু করেছে। আচমকা শোরগোল সল্টলেকের অফিস পাড়ায়। সেক্টর ফাইভের বহুতলের নিচ থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। যদিও যতক্ষণে তাঁকে উদ্ধার করা হয় তখন আর দেহে প্রাণ ছিল না বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এটা নিছক দুর্ঘটনা নাকি […]

Home

বড় ঝুঁকির মুখে তিলোত্তমা, বিশ্বব্যাঙ্কের ঋণের টাকায় শুরু প্রজেক্ট, তবে কি বিপদ আসন্ন! – Bengali News | Kolkata in danger, study has started to control this, know the details

কলকাতা: বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে নদী ভাঙনের ছবি অনেকেই দেখেছেন। কীভাবে গ্রামের পর গ্রাম ভেসে যায়, কীভাবে একটু একটু করে ভেঙে পড়ে নদীর পাড়। তবে শহর কলকাতাও কি এভাবে নদীর গ্রাসে চলে যাবে? এই পরিস্থিতি ঠেকাতে উঠে-পড়ে লেগেছেন বিশেষজ্ঞরা। কলকাতায় যে বিপদ আসন্ন, তা বুঝতে পারছেন বিশেষজ্ঞরা। দামোদরের মতো নদীর পাড় ভেঙে গঙ্গার জল কলকাতা […]

Home

Leftover Dough: আটা মেখে ফ্রিজে রেখে দেন, বিপদ ডাকছেন না তো! – Bengali News | Know what to consider when you store Leftover Dough

Leftover Dough: আটা মেখে ফ্রিজে রেখে দেন, বিপদ ডাকছেন না তো!Image Credit source: Getty Images মানুষের দৈনন্দিন জীবনে যত ব্যস্ততা বাড়তে সকলেই সময় বাঁচানোর চেষ্টায় লেগে পড়ছেন। প্রতিদিন বাড়িতে সকলের নানা কাজ থাকে। রোজ রোজ আটা বা ময়দা মেখে সকাল সকাল রুটি, লুচি, পরোটা করার ঝক্কিটা অনেকেই নিতে চান না। তাই অনেকেই এক সময় অতিরিক্ত […]

Home

Nora Fatehi: লাল-কালো কম্বিনেশন, রকস্টার-এর মতো ‘ফিনিশ’ নোরা ফতেহির, লিখলেন…

লাল-কালো রঙের কম্বিনেশন। অ্যাথলিটদের মতো পোশাক। তাতেই ঝড় তুললেন নোরা ফতেহি। শুধু যে কনসার্টে তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও জোর আলোচনা। ছবি: Instagram নিজে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেওছেন, ডিভার মতো এন্ট্রি আর রকস্টারের মতো ফিনিশ! মঞ্চ কী ভাবে মাতাতে হয়, নোরা ফতেহি সেটা ভালো করেই জানেন। সঙ্গে সোশ্যাল মিডিয়াও মাতিয়ে দিয়েছেন। ছবি: Instagram খবর পড়েন […]

Home

Kolkata Metro: বড় খবর! দমদম থেকে ছাড়বে না আর কোনও মেট্রো, বছর শেষেই কার্যকর হচ্ছে নতুন টাইম টেবিল – Bengali News | No more metro trains will leave Dum Dum, new timetable for kolkata Metro come into effect by the end of the year

কলকাতা: এবার আর কোন মেট্রো দমদম থেকে ছাড়বে না। সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল কলকাতা মেট্রোর তরফে। তবে দু’টি প্রান্তিক স্টেশন (পড়ুন এপ্রান্ত থেকে অপ্রান্ত) থেকেই মেট্রো চলাচলের ব্যবধান ৬ মিনিট থেকে বাড়িয়ে ৭ মিনিট করা হয়েছে। অর্থাৎ যা আগে মিলত ৬ মিনিট অন্তর তা এখন থেকে মিলবে ৭ […]

Home

Beleghata: বেলেঘাটা আইডি-র মর্গের সামনে পড়ে খুলি-হাড়গোড়! রহস্য ঘনীভূত – Bengali News | Beleghata In front of the morgue of Beleghata ID skull and bones! The mystery is concentrated

বেলেঘাটা আইডি হাসপাতালের সামনে উদ্ধার নরকঙ্কাল Image Credit source: TV9 Bangla কলকাতা: বেলেঘাটা আইডির পরিত্যক্ত মর্গের সামনে থেকে উদ্ধার মানুষের খুলি, হাড়। দীর্ঘদিন ধরে ওই মর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় আগাছায় ঢেকেছে। মর্গের সামনে জঙ্গল পরিস্কার করতে গিয়েই সাফাইকর্মীদের নজরে আসে বিষয়টি। মানুষের মাথার খুলি ও হাত-পায়ের ১৩ টি হাড় উদ্ধার হয়। সেগুলিকে পরে প্রিন্সিপ্যালের […]

Home

Cigarette: ১০ বছর ধরে রোজ ১৫-২০টা সিগারেট খাচ্ছেন? আপনার ভবিষ্যৎ শুনলে আঁতকে উঠতে পারেন – Bengali News | A person who smoking cigarettes for 10 years could experience what health problems

Cigarette: ১০ বছর ধরে রোজ ১৫-২০টা সিগারেট খাচ্ছেন? আপনার ভবিষ্যৎ শুনলে আঁতকে উঠতে পারেনImage Credit source: Getty Images এ যে সেই সুখটান… একটা ছোট্ট বস্তু অনেককে দেয় বিরাট সুখ। অনেকের নিয়মিত ধূমপানের অভ্যাস রয়েছে। ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা বেশি হোক বা কম। যখন কোনও ব্যক্তি মাত্রাতিরিক্ত ধূমপান করেন, তাঁর শরীরে রোগের প্রকোপ বাড়ে। […]

Home

Calcutta High Court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তদন্তকারী টিমের সদস্য বদলাতে চায় সিবিআই-ই, শুনে বিচারপতি বললেন… – Bengali News | CBI urges in Calcutta High Court to change investigation officer in primary recruitment scam

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তদন্তকারী অফিসার বদলের আবেদন জানায় সিবিআই কলকাতা: প্রায় বছর তিনেক ধরে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছে সিবিআই। তদন্তকারী টিমের এসপি কল্যাণ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের এই আর্জি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিল না হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টে সিবিআই আবেদন জানায়, তদন্তকারী […]

Home

Murshidabad: মাদ্রাসায় ঘুরে ঘুরে কী বই বিলোতেন ‘লিঙ্কম্যান’ আব্বাস! জেলা জুড়ে আতঙ্ক – Bengali News | Abbas, who is arrested in Murshidabad worked as linkman, how he worked

মুর্শিদাবাদ: জঙ্গিযোগে গ্রেফতার হওয়া আব্বাসের কার্যকলাপ ভাবাচ্ছে গোয়েন্দাদের। সামাজিক মাধ্যম বা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভাষণ দিতেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষকে ‘মোটিভেশন’ করার জন্য বক্তৃতা দিতেন। পাশাপাশি বিশেষ কিছু বইও মানুষের মধ্যে বিলিয়ে দিতেন তিনি। এভাবে কোন বার্তা ছড়াচ্ছিলেন ওই ব্যক্তি! তা নিয়েই সন্দেহ বাড়ছে গোয়েন্দাদের। প্রশ্ন উঠছে, আব্বাস কি […]