Calcutta High Court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তদন্তকারী টিমের সদস্য বদলাতে চায় সিবিআই-ই, শুনে বিচারপতি বললেন... - Bengali News | CBI urges in Calcutta High Court to change investigation officer in primary recruitment scam - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তদন্তকারী টিমের সদস্য বদলাতে চায় সিবিআই-ই, শুনে বিচারপতি বললেন… – Bengali News | CBI urges in Calcutta High Court to change investigation officer in primary recruitment scam

Spread the love

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তদন্তকারী অফিসার বদলের আবেদন জানায় সিবিআই

কলকাতা: প্রায় বছর তিনেক ধরে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছে সিবিআই। তদন্তকারী টিমের এসপি কল্যাণ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের এই আর্জি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিল না হাইকোর্ট।

শুক্রবার কলকাতা হাইকোর্টে সিবিআই আবেদন জানায়, তদন্তকারী টিমের পুনর্গঠন করা হোক। সরানো হোক এসপি কল্যাণ ভট্টাচার্যকে। নিজেদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুক্তি, আগামী বছর অবসর নেবেন কল্যাণ ভট্টাচার্য। তাই, তাঁর জায়গায় একজন ডেপুটি এসপি-কে দায়িত্ব দেওয়া হোক।

সিবিআইয়ের এই আবেদন শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন, “প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আপনারা শীর্ষ আদালতে যান। সেখানে আর্জি জানান। শীর্ষ আদালত আমার হাত বেঁধে রেখেছে। আমি কী করব?”

এই খবরটিও পড়ুন

গত বছরের ৮ মে সিবিআইয়ের এসপি ধর্মবীর সিংয়ের জায়গায় কল্যাণকে তদন্তকারী টিমের মাথায় নিয়ে আসা হয়। সিবিআই এদিন তাঁকে সরানোর কথা বলায়
মূল মামলাকারীর বক্তব্য, “ওই আধিকারিক আগামী বছরের অক্টোবরে অবসর নেবেন। সেক্ষেত্রে এখন কী সমস্যা?”

প্রশ্ন উঠছে, তাহলে কি সিবিআই ধরে নিয়েছে, তদন্তকারী টিমের কাজ আরও বছরখানেকের বেশি সময় চলবে? বিচারপতি অমৃতা সিনহা এদিন আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ দেননি। আগামী বছরের ফেব্রুয়ারিতে আবেদনের শুনানি হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *