ইন্ডিয়ান সুপার লিগে ফের একবার টানা দু-ম্যাচে জয় ইস্টবেঙ্গলের। টুর্নামেন্টের ইতিহাসে এ মরসুমের আগে অবধি টানা দু-ম্যাচে জয়ের মুখ দেখেনি। এ মরসুমে দু-বার এমন হল। যদিও মরসুমের শুরুটা হয়েছিল অত্যন্ত হতাশার। আইএসএলে প্রথম আধডজন ম্যাচেই হেরেছিল ইস্টবেঙ্গল। সপ্তম ম্যাচে ড্র এবং অষ্টম ম্যাচে প্রথম জয়। গত ম্যাচে পঞ্জাব এফসির বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের। […]