লখনউ: আদালত থেকে যাওয়ার কথা ছিল থানায়। কিন্তু সেখানে না গিয়ে, রেললাইনের ধারে পৌঁছে গেলেন পুলিশকর্মী। রেললাইনে সটান শুয়ে পড়লেন তিনি। এদিকে, পুলিশের এই কাণ্ড দেখে তো হইহই পড়ে গেল। আশেপাশের লোকজনেরা ছুটে আসেন। কিন্তু ওই পুলিশকর্মীও নাছোড়বান্দা। আত্মহত্যা করবেনই, মনস্থির করে ফেলেছেন! শেষে থানার সহকর্মীরা এসে, তাঁকে অনেক বুঝিয়ে কোনওমতে উদ্ধার করেন। ঘটনায় শোরগোল […]