Kalipuja: রাত ১২টা পর্যন্ত চলে পূজাও, আর তারপরই সব শেষ, কালীপুজোর রাতেই নিঃস্ব হল বর্ধমানের দাস পরিবার - Bengali News | Kalipuja Burglary at the temple of the Das family on the night of Kali Puja in Burdwan - 24 Ghanta Bangla News
Home

Kalipuja: রাত ১২টা পর্যন্ত চলে পূজাও, আর তারপরই সব শেষ, কালীপুজোর রাতেই নিঃস্ব হল বর্ধমানের দাস পরিবার – Bengali News | Kalipuja Burglary at the temple of the Das family on the night of Kali Puja in Burdwan

Spread the love

নিঃস্ব মণ্ডল পরিবারImage Credit source: TV9 Bangla

পূর্ব বর্ধমান: কালীপুজোর রাতেই মন্দিরে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার দেয়াশা গ্রামে। লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না লুঠ হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের দাবি।  চুরির খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ যায় গ্রামে। বৃহস্পতিবার সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা ছিল দাস পরিবারে। পুজো শেষ হয় আনুমানিক রাত ১২ টার পর।

পুজো শেষে তারা মন্দিরে তালা বন্ধ করে বাড়ি চলে যান পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে তারা মন্দিরের তালা খুলতে গিয়ে দেখেন,  মন্দিরের সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি দেবীর গায়ের সোনা ও রূপোর অলঙ্কর চুরি হয়েছে।

দাস পরিবারের প্রবীণ সদস্যা অমিতা দাস জানান, কালী পুজোয় তাদের কুলোদেবীকে পড়ানো হয় সোনা, রূপোর গহনা। প্রতি বছর এই অলঙ্কার পড়ানোয় দেবীর।এটাই তাঁদের নিয়ম। মায়ের গায়ে পড়ানো সব অলঙ্কার রাতে চুরি হয়েছে বলে তিনি জানান।
আনুমানিক দেড় ভরি ওজনের সোনা ও চারভরির মতো রূপোর অলঙ্কার  চুরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *