বাঁকুড়া: স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন নিয়ে বারবার ‘দুয়ারে সরকার’ শিবিরে হাজির হয়েছিলেন বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামের অশীতিপর বৃদ্ধা মুক্তা দত্ত। কিন্তু মেলেনি স্বাস্থ্যসাথী কার্ড। অবশেষে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তা দত্তর বাড়ি বয়ে কার্ড পৌঁছে দিলেন প্রশাসনিক আধিকারিকরা। যে সমস্যা মাত্র ২৪ ঘণ্টা সমাধান করতে পারেন তৃনমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্যা সমাধানে […]