24 Ghanta Bangla News - Page 7938 of 7949 - 24 Ghanta Bengali News
Home

আন্দোলনেই হল কাজ, কিছুটা DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

আন্দোলনেই হল কাজ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এক্স- এ তিনি লেখেন, আমরা রাজ্য সরকারি কর্মচারীদের নয়া বছরের উপহার দিতে চলেছি। চার শতাংশ ডিএ বাড়ানো হল। যা ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবার তারা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা […]

Home

ফের সাসপেন্ড তৃণমূলের ১০ সাংসদ

সংসদ থেকে সাসপেন্ড করা হল তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডল, শতাব্দী রায় এবং আশিস রায়কে। আগেই সাসপেন্ড করা হয়েছে ডেরেক ও ব্রায়েনকে। আজ, সোমবার সাসপেন্ড করা হয়েছে ৩৩ জন সাংসদকে। মোট ৪৭ জনকে এনিয়ে সাসপেন্ড করা হল।

Home

পুরসভার বিরুদ্ধে CID তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে এবার সিআইডি তদন্তের নির্দেশ। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে পুরসভা চত্বরে। একটি বেআইনি নির্মাণের মামলায় পুরসভার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বেআইনি নির্মাণে পুর কমিশনার এবং অন্যান্য আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দিলেন।  গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কলকাতা হাইকোর্ট বিচারপতি […]

Home

দাউদকে বিষ! পাকিস্তান জুড়ে সতর্কতা

সম্প্রতি খবর ছড়িয়েছে যে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী তথা ভারতে মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাকিস্তানের করাচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর। পাকিস্তান সরকারের তরফে সরকারিভাবে কোনও খবর প্রকাশ করা না হলেও দেশের সবকটি বড় শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে সূত্রের […]

Home

ইউরোপে ইসলামের কোনও স্থান নেই, বিস্ফোরক ইতালির প্রধানমন্ত্রী

ইসলামি সংস্কৃতি নিয়ে বড় ধরনের বক্তব্য দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, ‘ইউরোপে ইসলামের কোনও স্থান নেই। ইসলামী সংস্কৃতি ও আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে কোনও মিল নেই। সৌদি আরব ইতালিতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে অর্থায়ন করে, যেখানে শরিয়া বলবত হয়। আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে অনেক দূরে ইউরোপে ইসলামিকরণের প্রক্রিয়া চলছে।’

Home

প্রেমিকাকে গাড়ি চাপা, মহারাষ্ট্রের সেই আমলা-পুত্র গ্রেফতার

প্রেমিকাকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় অবশেষে পুলিশের বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হলেন মহারাষ্ট্রের আমলা-পুত্র তথা বিজেপির যুবনেতা অশ্বজিৎ গায়কোয়াড়। ঘটনার দিন যে গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল সেটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। অশ্বজিতের পাশাপাশি তাঁর দুই সঙ্গী রোমিল পাটিল এবং সাগর শেড়গেকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রথমে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলেও পরে তদন্ত শুরু করে […]

Home

আজ কোন রাশির ভাগ্যে কী আছে জেনে নিন

মেষ – লাভ অনেকটা বাড়বে। কষ্ট। বৃষ- বাতে মিথুন- আস্থাভাজনের দ্বারা প্রতারিত হতে পারেন। কর্কট- কলহের যোগ। সিংহ- অর্থলাভ। কন্যা- প্রেম-প্রণয়ে বিতর্ক।*** তুলা- গৃহে অশান্তি। বৃশ্চিক- বেকারদের কর্মলাভ যোগ। ধনু- আয় বাড়বে। মকর- একাধিক সূত্রে প্রভূত অর্থাগম। কুম্ভ- পুরনো রোগের বৃদ্ধি। মীন- প্রেম-প্রণয়ে শুভ।

Home

দলীয় বিধায়কের বিরুদ্ধেই বিস্ফোরক চিরঞ্জিৎ

তৃণমূল ছাড়বেন বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী? জল্পনা শুরু হয়ে গেল। দলীয় বিধায়কের বিরুদ্ধেই সরব হলেন চিরঞ্জিৎ। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। অশোকনগর কেন্দ্রের বিধায়ক বারাসত থেকে দাঁড়াতে চাইছেন, দাবি করেছেন চিরঞ্জিত। উনি অশোকনগর নিয়ে যতটা না ব্যস্ত তার থেকে অনেক বেশি ব্যস্ত বারাসত নিয়ে। হয়তো অশোকনগরে অনেক মধু রয়েছে’, ইঙ্গিতপূর্ণ […]

Politics

চোরমুক্ত বিজেপি চেয়ে পোস্টার সাঁইথিয়ায়

শুভেন্দু অধিকারীর সভার আগে সাঁইথিয়ায় ‘চোরমুক্ত বিজেপি’ চেয়ে পোস্টার পড়ল। পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে সিবিআই ও ইডি-র তদন্তের দাবিও জানানো হয়েছে। বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টারে লেখা, ‘তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কান্ডারি ধ্রুব সাহা।’ আগামীকাল শুভেন্দুর সভার আগে সাঁইথিয়াজুড়ে পড়ল পোস্টার। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির […]