24 Ghanta Bangla News - Page 7937 of 7950 - 24 Ghanta Bengali News
Home

এইসব রাজ্যে কমল পেট্রোল ডিজেলের দাম

দেশের বেশ কয়েকটি রাজ্যে অনেকটা কমল পেট্রোল ডিজেলের দাম। বুধবার বিহারে পেট্রোল ৪৩ পয়সা এবং ডিজেল ৪০ পয়সা কম হয়েছে। রাজস্থানে পেট্রোলের দাম কমেছে ৩৫ পয়সা এবং ডিজেলের দাম ৩২ পয়সা। গোয়া, জম্মু-কাশ্মীর এবং ঝাড়খণ্ডেও পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। ভারতে জ্বালানীর দাম মালবাহী চার্জ, ভ্যাট এবং স্থানীয় করের উপর নির্ভর করে। যদিও এটি রাজ্য […]

Home

৪২০০০ শিক্ষকের চাকরি: JUSTICE সিনহার নির্দেশে স্থগিতাদেশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের ২০১৬ সালের প্যানেল প্রকাশ আপাতত হচ্ছে না। এব্যাপারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী চার সপ্তাহের জন্য এই নির্দেশ স্থগিত রাখা হয়েছে। ৪২০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ নিয়ে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। গত ১২ ডিসেম্বর জেলা ভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ […]

Kolkata

ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে সেট পরীক্ষার ফলাফল

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সেট পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। এমনটাই জানিয়ে দিল কলেজ সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োেগ দুর্নীতির অভিযোগের পরে এবারে ওএমআর ইভালুয়েশন নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে তারা। এবারে সেট পরীক্ষার ‘মডেল আনসার কি’ আপলোড করা হবে ওয়েবসাইটে। ১০ দিন ধরে ফিডব্যাক নেবে কলেজ সার্ভিস কমিশন। তারপরে চূড়ান্ত মূল্যায়ন হবে। ইউজিসির গাইডলাইন মেনেই অধ্যাপক নিয়োগের […]

Home

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সুযোগ, কর্মদিশা প্রকল্প

জানানো হয়েছে ‘আমার কর্মদিশা’ প্রকল্পের সুবিধা পাওয়া জন্য আবেদন করতে পারবেন ১৫ থেকে ৪৫ বছর বয়সীরা। এই বয়সসীমার মধ্যে থাকা যুবক-যুবতীরা দুয়ারে সরকারে ক্যাম্পের গিয়ে ‘আমার কর্মদিশা’ প্রকল্পের জন্য নিজের নাম নথিভুক্ত করতে এবং এই সংক্রান্ত তথ্য পেতে পারবেন। এই জন্য যেখানে দুয়ারে সরকার শিবির হচ্ছে সেখানেই ‘আমার কর্মদিশা’ প্রকল্পের জন্য আলাদা একটি কাউন্টার করা […]

Home

পঞ্চায়েত প্রধান হয়েই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্যকে দান

দু’বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার বাবদ পাওয়া টাকা পঞ্চায়েতের উন্নতিকল্পে দান করলেন মালদার আখতারি খাতুন। কালিয়াচক-১ ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আখতারি জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে সব মিলিয়ে ১২ হাজার টাকা পেয়েছিলেন। পুরোটাই তিনি পঞ্চায়েতের উন্নতির জন্য দান করেছেন। প্রধানের কাজে অনুপ্রাণিত হয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অন্যান্য সদস্যও তাঁদের তিন মাসের ভাতা অর্থাৎ ১৫০০ টাকা তহবিলে জমা […]

Home

সাত সকালে বায়রন বাড়িতে তদন্তকারী দলের হানা

সাত সকালে সাগরদিঘীর দলবদলু তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী দল আয়কর দফতর। আয়কর ফাঁকির অভিযোগে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এমনটাই জানা গিয়েছে। এও জানা গিয়েছে, সামশেরগঞ্জের ধুলিয়ানে বাড়িতে হানা দিয়েছে গোয়েন্দারা। তবে এই বাড়ি বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসের নামে বলে সূত্রের খবর। বর্তমানে বায়রন বিশ্বাস।

Home

বাড়ছে ক্ষোভ, তবে কি তৃণমূল ছাড়ছে চিরঞ্জিত ?

অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে সুর চড়ালেন বারাসত সংসদীয় জেলার তৃণমূলের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায়। বিধায়কের থেকে একধাপ এগিয়ে বারাসত বিধানসভা কেন্দ্র সঠিক ভাবে কাজ না করার অভিযোগ তুলেছেন সুনীল। পাশাপাশি দলের কোর কমিটির বৈঠকে আলোচনার বিষয়টি নিয়ে প্রকাশ্যে চিরঞ্জিতের প্রতিক্রিয়া দেওয়া একেবারেই উচিত হয়নি বলেই মনে করেন বারাসতের প্রাক্তন চেয়ারম্যান।

Home

দুর্ঘটনার কবলে রাজস্থানের মুখ্যমন্ত্রী

রাজস্থানের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন। মঙ্গলবার রাতে রাজ্যের উত্তরপ্রদেশ সীমান্তবর্তী এলাকা পুঁচারি কা লাউথা এলাকায় তাঁর গাড়িটি রাস্তার ধারের একটি নর্দমায় পড়ে যায় বলে খবর পাওয়া গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রীকে অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের করে আনা হয় বলেও খবর। পুলিশ জানিয়েছে, গোবর্ধন গিরিরাজে যাচ্ছিলেন ভজনলাল শর্মা। ঘটনার তদন্ত শুরু […]

Home

টানা বৃষ্টি তামিলনাডুতে, মৃত ৩

রবিবার থেকে টানা ভারী বৃষ্টি তামিলনাড়ুর জেলায়জেলায়। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে,ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে৩ জনের। দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি,তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায়অতি ভারী বৃষ্টিতে বন্যা দেখা পরিস্থিতি তৈরিহয়েছে। বৃষ্টিতে ব্যাহত প্রায় গোটা রাজ্যেরস্বাভাবিক জীবনযাপন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেকাজ চালাচ্ছে উদ্ধারকারী দলগুলি।

Home

বিজেপির এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় ?

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছে সিপিএম। দিল্লিতে হওয়া ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ বৈঠকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের নাম তাঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব দেন তৃণমূল সুপ্রিমো। সমর্থন করেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও খাড়গের বক্তব্য, ভোটে জেতাটা আসল। প্রধানমন্ত্রীত্ব নিয়ে পরে ভাবা যাবে। সিপিএমের বক্তব্য, জোটে ভাঙন ধরাতে মমতা চক্রান্ত করছেন।