গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রায় লাগাতার বৃষ্টি হচ্ছে ব্যাঙ্ককে। তার জেরে শহরের বেশ কিছু এলাকায় কোমর সমান জল। সোমবার থেকে জল নামতে শুরু করেছে ঠিকই, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় স্পষ্ট, ব্যাঙ্ককের পরিস্থিতি এখনও ভয়াবহ। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, আবাসনের সামনের সিঁড়ির কাছে দাঁড় করানো একটি কালো সেডান গাড়ি প্রায় পুরোপুরি জলের তলায়। […]