মালদহ: ভয়াবহ গঙ্গার ভাঙন। তলিয়ে গেল ২২ বাড়ি, দুই প্রাথমিক স্কুল, আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামটোলা এলাকায়। বুধবার ভোর থেকে ব্যাপক হারে পাড় ভাঙতে শুরু করে গঙ্গা। মুহূর্তের মধ্যে প্রায় ২২টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। চোখের সামনে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি, মন্দির […]